অধিনায়ক গৌতম গম্ভীরের অনবদ্য অর্ধশতকে ১৭৪ রানের বড় সংগ্রহ পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। ওয়ান ডাউনে ব্যাট করতে নেমে মাত্র ৬ করেই আউট হন সাকিব আল হাসান। অধিনায়কের ৫৯ রানের সাথে তার উদ্বোধনী সঙ্গি রবিন উথাপ্পার ৩৬ রানের সুবাদে ৫ উইকেট হারিয়ে বড় সংগ্রহ পায় কলকাতা।
কলকাতার ইডেনে এবারের আসরের প্রথম প্রতিদন্দ্বীতায় এক রহিত শর্মার কাছেই পরাজিত হয়েছিলো কলকাতা। ওয়াংখেড়েতে ইতিমধ্যে জয়ের লক্ষ্যে ব্যাট করছে মুম্বাই।
এর আগে টসে হেরে ব্যাট করতে নামা কলকাতার শুরুটা ছিলো দুর্দান্ত। ৭.৪ ওভারে ৬৯ রান করে গৌতম-রবিন জুটি। এছাড়াও এন্ড্রু রাসেলের ২২ ও সুরিয়াকুমার যাদবের ২১ রানের ছোট দুটি ইনিংস পুঁজি বড় করার রসদ দেয়।
মুম্বাইয়ের টিম সাউদি দুইটি এবং মিচেল ম্যাকলেহান, হরভজন সিং ও হার্দিক পান্ডে একটি করে উইকেট লাভ করেন।







