চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গবেষণায় কেন পিছিয়ে দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১১:২২ অপরাহ্ণ ০১, জুলাই ২০১৭
সম্পাদকীয়
A A

‘উদ্ভাবন ও উন্নয়নে উচ্চশিক্ষা’ প্রতিপাদ্য নিয়ে ৯৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে জাতীয় সকল আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেয়া দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষার আলো ছড়ানোর ক্ষেত্রে একটি বিশ্ববিদ্যালয়ের ৯৬ বছর পার করা নিশ্চয়ই অনেক গৌরবের। এক্ষেত্রে একটি দেশের স্বাধীনতা এনে দেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এই বিশ্ববিদ্যালয়ের গৌরবের জায়গা স্বাভাবিকভাবে বিশ্বের সকল বিশ্ববিদ্যালয়ের চেয়ে বেশি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, রাজনৈতিক আন্দোলন সংগ্রাম কিংবা জাতীয় দুর্যোগে নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের গৌরবময় অতীত থাকলেও সারাবিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর চেয়ে শিক্ষাক্ষেত্রে ঢাবি এখনও অনেক পিছিয়ে। বিভিন্ন র‌্যাংকিং বলছে, গবেষণার ক্ষেত্রেও ঢাবির মান বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলোর ধারেকাছে নেই। কিন্তু কেন এমনটা হচ্ছে? কেন এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না? এর উত্তর খুঁজতে গেলে প্রথমেই যেটা সামনে আসবে তা হলো: ছাত্র-শিক্ষকদের দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি। এটা স্বীকার করতে হবে যে, স্বাধীনতার আগে এখানে বুদ্ধিবৃত্তিক চর্চা এবং আন্দোলন-সংগ্রাম হতো। তখন রাজনীতি থাকলেও লেজুড়বৃত্তিক রাজনীতি ছিল না। কিন্তু এই প্রতিষ্ঠানকে নিজেদের বশে আনতে বৃটিশ থেকে শুরু করে পাকিস্তানি শাসকগোষ্ঠী যে একেবারে চেষ্টা করেনি তা নয়। এরপরও নিজস্ব স্বকীয়তা ও বিদ্রোহী মনোভাবের ফলে তখনকার শিক্ষক-শিক্ষার্থীরা তা রুখে দিয়েছে। কিন্তু স্বাধীনতার পর এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানে ব্যাপক ধস নামে। শুরু হয় প্রশাসনের রাজনীতিকরণ। শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার বদলে দলীয় বিবেচনায় শুরু হয় সব নিয়োগ। এই অরাজকতার ফলে ব্যাহত হয় শিক্ষা ও গবেষণার মান। স্বভাবতই শিক্ষার মানে ধস নামে। এছাড়া কয়েক যুগ ধরে এখানে শিক্ষার্থীদের সুস্থ রাজনীতি চর্চা এবং গঠনমূলক ফোরাম ডাকসু সক্রিয় নেই। এ কারণেও শিক্ষার্থীদের মানোন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে বলে আমরা মনে করি। এই প্রতিষ্ঠানের জন্য মোট বাজেট ও গবেষণা খাতে বরাদ্দের অপ্রতুলতা নিয়েও রয়েছে অনেক সমালোচনা। যেমন, আগামী অর্থ বছরের জন্য গবেষণা খাতে ব্যয় ধরা হয়েছে মোট বাজেটের মাত্র দুই শতাংশ। এমন অপ্রতুল বরাদ্দ নিয়ে কোন বিশ্ববিদ্যালয় বৈশ্বিক কোন প্রতিযোগিতায় নামতে পারে না বলে আমরা মনে করি। তাই ৯৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসব বিষয়গুলোতে নজর দিয়ে বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে আমরা উদাত্ত আহ্বান করছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সোমবার ও বৃহস্পতিবারের রোজা: যে কারণে বিশেষ গুরুত্ব দিয়েছেন রাসুল (সা.)

জুলাই ২৯, ২০২৬

নজরুল উৎসবে অংশ নিতে ঢাকায় বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুমনা চ্যাটার্জী

জুলাই ২৯, ২০২৬

বিশ্বকাপ বর্জনের কথা ভাবছে উয়েফা, কিন্তু কেন

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT