চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গন্তব্যহীন যাত্রায়’ ক্ষতি ৩ কোটি টাকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৮ অপরাহ্ন ০৮, জুলাই ২০১৬
আন্তর্জাতিক
A A

হিথ্রো বিমানবন্দর থেকে টোকিওর উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল ব্রিটিশ এয়ারওয়েজের (বিএ) একটি প্লেন। কিন্তু গন্তব্য থেকে ঠিক অর্ধেক দূরত্ব থেকে দিক পরিবর্তন করে আবারও সেই শুরুর জায়গায় ফিরল ফ্লাইট বিএ৭।

‘সামান্য ত্রুটির’ কারণেই ৬ হাজার মাইলেরও বেশি অযথা যাত্রা শেষে সেই লন্ডনেই ফেরা। যার জন্য বিএ’র জরিমানা হতে পারে ৩ লাখ পাউন্ড (৩ কোটি ৫ লাখ টাকা)।

স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে যাত্রা করা প্লেনটির ১১ ঘণ্টা পর টোকিওর নারিতা বিমানবন্দরে পৌঁছার কথা ছিল। কিন্তু বোয়িং ৭৭৭ নির্ধারিত সময়েরও এক ঘণ্টা পরে ফিরে আসে সেই হিথ্রোতেই। ২৪ ঘণ্টার বিলম্ব শেষে শুক্রবার সকাল সাড়ে দশটায় আবারও টোকিও যাত্রা শুরু হয় ফেরত আসা যাত্রীদের।

ফ্লাইট ট্র্যাকার সেবা ফ্লাইটরাডার২৪ প্রাথমিকভাবে যাত্রীদের মধ্যে জরুরি চিকিৎসাজনিত কারণের কথা বললেও পরবর্তীতে সামাজিক মাধ্যমে ফ্লাইট প্লেনের কোন একটা সমস্যাকে দায়ী করা হয়।

বিএ’র মুখপাত্রও বলেছে ‘একটি ক্ষুদ্র কারিগরি ত্রুটি’র কারণেই আবার ফিরে আসা।’

দীর্ঘ বিলম্বের জন্য অবশ্য প্রতিজন যাত্রী ৬০০ ইউরো (৫২ হাজার ২৫ টাকা) করে জরিমানা হিসেবে পাবেন। ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) বিধান অনুযায়ী কারিগরী কোন সমস্যায় তিন ঘণ্টা বা তার বেশি বিলম্ব হলে জরিমানা দিতে হয়।

Reneta

আবার টোকিওতে অপেক্ষমাণ যাত্রিদের সবাইকে একই অঙ্কে ক্ষতিপূরণ দিতে হবে। এজন্য বিএ’কে গুনতে হতে পারে তিন লাখ পাউন্ড। টাকা অঙ্কে যা ৩ কোটি ৫ লাখ ৯ হাজার ১৮৯ টাকা।

শুধু তাই নয়, ‘গন্তব্যহীন যাত্রার’ জন্য যে জ্বালানি খরচ এবং গন্তব্যে পৌঁছার আগ পর্যন্ত যাত্রীদের হোটেল খরচও বহন করতে হবে বিএ’র।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

মেয়েকে নিয়ে প্রধানমন্ত্রীর দেখা হলিউড ছবিটিতে কী আছে?

এপ্রিল ৪, ২০২৬

ভারতে নিহত বাংলাদেশি কৃষকের মরদেহ ১১ মাস পর ফেরত

এপ্রিল ৩, ২০২৬

পাবনায় ৮ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

এপ্রিল ৩, ২০২৬

কিশোর বয়স রিকশাচালকের মরদেহ উদ্ধার

এপ্রিল ৩, ২০২৬

চোরকে গণপিটুনি নয়, এক কিলোমিটার রাস্তা পরিষ্কার করিয়ে ‘মানবিক’ শাস্তি!

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT