চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গতির দানব তারা

রেজাউল করিমরেজাউল করিম
৩:২৫ পূর্বাহ্ণ ১৯, জুলাই ২০১৫
স্পোর্টস
A A

বিশ্ব ক্রিকেটে অনেক ফাস্ট বোলার ছিলেন এবং আছেন। বেশিভাগ বোলার যখন ঘণ্টায় ৯০ মাইল গতির ঘর স্পর্শ করতে পারেননি। তখন কেউ কেউ আবার গতির ঝড় তুলে ছাড়িয়ে গেছেন ১শ’ মাইলের গণ্ডি। জেনে নেওয়া যাক ক্রিকেটের সেই গতি দানবদের নাম ও রেকর্ড।

অ্যান্ডি রবাটস: ওয়েস্ট ইন্ডিজের মতো এতো ফাস্ট বোলার আর কোনো ক্রিকেট খেলুড়ে দেশই জন্ম দিতে পারেনি। ক্যারিবীয় ফাস্ট বোলারদের মধ্যে এখনো পর্যন্ত সেরা যাকে ধরা হয় তিনি অ্যান্ডি রবাটস। তিনি প্রথম ফাস্ট বোলার যিনি গতির ঝড় তুলে ৯০ মাইলের ঘর স্পর্শ করেছিলেন। ১৯৭৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্টে ৯০ দশমিক ১ মাইল গতির বলটি করেছিলেন রবাটস।

ওয়েস্ট ইন্ডিজের স্বর্ণযুগে রবাটসের সতীর্থ ও উত্তরসুরী ছিলেন মাইকেল হোল্ডিং, জোয়েল গার্নার, কলিন ক্রফট, কাটলি অ্যামব্রোস, কার্টনি ওয়ালসরা। গতির ঝড় তুলে ১৯৭৫ ও ১৯৭৯ দুটি বিশ্বকাপ জিততে ওয়েস্ট ইন্ডিজকে সাহায্য করেছেন রবাটস।

জেফ থমসন: রবাটসের গড়া সর্বোচ্চ গতির রেকর্ড ভেঙে দেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার জেফ থমসন। ১৯৭৬ সালে সেই পার্থে ওয়াকাতেই ৯৯ দশমিক ৮ গতির বল করে ক্যারিবীয় তারকার রেকর্ড ভেঙে দেন থমসন। তবে তার বিশ্বাস তিনি ঘণ্টায় ১শ ১০ মাইল পর্যন্ত বলে করেছেন। ডেনিস লিলি’র সাথে মিলে বিশ্ব ক্রিকেটে ত্রাস ছড়ানো জুটি গড়েছিলেন থমসন।

ব্রেট লি: থমসনের গতির রেকর্ড আবার ভেঙে দেন তার স্বদেশী ব্রেট লি। তবে দেশে নয় বিদেশের মাটিতে রেকর্ড গড়েন লি। ২০০৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে নেপিয়ারে ওয়ানডেতে ঘণ্টায় ১০০ দশমিক ১ মাইল গতির বল করেন তিনি। প্রায় সবসময় ৯০ মাইল গতির বল করা লি টেস্ট ও ওয়ানডে মিলে ৭শ’র বেশি উইকেট নিয়েছেন।

শন টেইট: ব্রেট লি’র রেকর্ড ভাঙতে না পারলেও তাকে স্পর্শ করেন তারই স্বদেশী শন টেইট। ২০১০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচে ঘণ্টায় ১০০ দশমিক ১ মাইল গতির বল করে লিকে স্পর্শ করেন টেইট।

Reneta

শোয়েব আখতার: ক্রিকেটে গতির কথা সামনে আসলেই চোখের সামনে ভেসে ওঠে পাকিস্তানের শোয়েব আখতারের নাম। গতির রেকর্ডটি এখনো দখলে রেখেছেন রাওয়াল পিন্ডি এক্সপ্রেস। ২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১০০ দশমিক ২ মাইল গতিতে বল করে রেকর্ড গড়েন শোয়েব। মাঠ আর মাঠের বাইরের নানা বিতর্ক এবং ইনজুরির কারণে বিবর্ণভাবেই ক্যারিয়ার শেষ হয় তার।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

হালান্ড, ভাগ্য বলে এটাকেই

জুলাই ১, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে কখনও হারেনি নরওয়ে

জুলাই ১, ২০২৬

এমবাপের জোড়া গোল, সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স

জুলাই ১, ২০২৬

পদত্যাগ করলন নেদারল্যান্ডস কোচ কোম্যান

জুলাই ১, ২০২৬

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT