আন্তর্জাতিক

গণিতের নোবেলখ্যাত ‘এবেল’ পুরস্কার পেলেন কারেন উলহেনবেক

গণিতের নোবেলখ্যাত ‘এবেল’ পুরস্কার পেলেন কারেন উলহেনবেক

গণিতে নোবেলখ্যাত ‘এবেল পুরস্কার ২০১৯’ পেলেন ৭৬ বছর বয়সি মার্কিন নাগরিক কারেন উলহেনবেক। কোনো নারী গণিতবিদ হিসেবে তিনিই প্রথম এই পুরস্কার অর্জন করলেন।

ইউনিভার্সিটি অফ টেক্সাসের গণিতের প্রবীণ শিক্ষিকা কারেন উহলেনবেক এ বছর পুরস্কারে সম্মানিত করেন নরওজিয়ান একাডেমি অব সায়েন্স অ্যান্ড লেটারস।

গাণিতিক বিশ্লেষণ, জ্যামিতি এবং গাণিতিক পদার্থ বিদ্যায় বিশেষ অবদান রাখায় তাকে এই সম্মানে ভূষিত করা হয়েছে বলে এবেল কর্তৃপক্ষ তাদের ওয়েব সাইটে প্রকাশ করেছে।

ওই নারী গণিতজবিদ এমন কিছু ‘টুলস অ্যান্ড ম্যাথড’ তৈরি করেছেন যা দিয়ে বিশ্বের গঠন সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ করা সম্ভব। এছাড়াও তিনি ‘গেজ তত্ত্বের’ মাধ্যমে আধুনিক পদার্থবিদ্যায় যে কাল্পনিক গবেষণা করা হয় তার বিশ্লেষণাত্মক ভিত্তি দার করেছেন।

কারেন উলহেনবেক ইউনিভার্সিটি অফ টেক্সাসের দীর্ঘ তিন দশক ধরে অধ্যাপক থাকাকালীন সময়ে তিনি গণিত নিয়ে তার এই গবেষণার কথা বিশ্ববিদ্যালয়কে জানিয়েছিলেন। তিনি বর্তমানে ইন্সিটিটিউট ফর অ্যাডভান্সড স্টাডি এর ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র গবেষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

গণিতে শ্রেষ্ঠত্বের জন্য ২০০২ সাল থেকে ‘এবল পুরস্কার’ চালু করা হয়। নোবেল প্রাইজের অনুকরণে এই পুরস্কার প্রাপকের হাতে ২১ মে তুলে দিবেন নরওয়ের রাজা হেরাল্ড। পুরস্কারের আর্থিকমূল্য ৭ লাখ মার্কিন ডলার।

বিষয়:ইউনিভার্সিটি অফ টেক্সাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…