চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণহত্যা দিবস: স্বীকৃতির পদক্ষেপ নিতে নাসিমের আহ্বান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫২ অপরাহ্ণ ২৫, মার্চ ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

গণহত্যা দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতি জন্য পদক্ষেপ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, স্বাধীনতাবিরোধী শক্তি নিস্তেজ হলেও নিঃশেষ হয়ে যায়নি। দেশের প্রতি ইঞ্চি জমিতে তাদের চক্রান্ত প্রতিহত করা হবে। আর কোনো দিন তাদের ক্ষমতায় আসতে দেওয়া হবে না। 

সোমবার বিকালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এর আগে মোহাম্মদ নাসিমের নেতৃত্বে ১৪ দলের শীর্ষ নেতারা ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর গণহত্যায় জীবনদানকারী শহীদদের স্মরণে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

১৪ দলের এ মুখপাত্র বলেন: বিএনপি-জামায়াত ও রাজাকারদের বিরুদ্ধে আন্দোলন এখনো শেষ হয়নি। এ আন্দোলন ধারাবাহিকভাবে করে যাবে ১৪ দল। বিএনপি-জামাত রাজাকাররা এখনো গণহত্যা দিবস মানে না।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ১৪ দলের তিন দিনের কর্মসূচি ঘোষণা করে মোহাম্মদ নাসিম বলেন, গণতন্ত্রী পার্টির উদ্যোগে আগামী ২৮, ওয়ার্কার্স পার্টির উদ্যোগে ৩০ এবং গণআজাদী লীগের উদ্যোগে ৩১ মার্চ রাজধানীতে স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে ১৪ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

‘‘সড়কে নৈরাজ্য, মাদক ও নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলবে ১৪ দল। এ লক্ষ্যে আগামী এপ্রিল মাস থেকে ১৪ দলের বিভিন্ন কর্মসূচি শুরু হবে। কারণ সড়কে নৈরাজ্য, মাদক ও নারী-শিশু নির্যাতনকারীরা একাত্তরের ঘাতকদের চেয়ে কোনো অংশে কম অপরাধী নয়।’’

Reneta

তিনি বলেন: স্বাধীনতাবিরোধী অপশক্তি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মুক্তিযুদ্ধেও চেতনা ভুলণ্ঠিত করেছেন। ৭২ এর সংবিধান ছিন্নভিন্ন করে বঙ্গবন্ধুর হত্যাকারীদের আশ্রয় প্রশ্রয় দিয়েছেন।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেন: গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করতে হবে। এক্ষেত্রে সঠিকভাবে দাবি উত্থাপন করতে হবে।

জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, বিএনপি-জামায়াত পিছু হটলেও এখনো আত্মসমর্পণ করেনি। অতীতের কর্মকান্ডের জন্য তারা এখনো ক্ষমা চায়নি। এ কারণে আনন্দে ভাসা কিংবা স্বস্তির নিঃশ্বাস না ফেলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঐক্যবদ্ধ থাকতে হবে।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়ুয়ার সভাপতিত্বে সমাবেশে জাসদ নেতা মাঈন উদ্দিন খান বাদল, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, বাসদ নেতা রেজাউর রশিদ খান, গণ আজাদী লীগের এস কে শিকদার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ বক্তব্য রাখেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণহত্যা দিবসমোহাম্মদ নাসিম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

জুলাই ৮, ২০২৬

বন্যা পরিস্থিতি: আগামী ৭২ ঘণ্টায় বেশ কয়েকটি নদীর পানি বাড়তে পারে

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং বিতর্ক: বিশ্ব গণমাধ্যম যা বলছে

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT