জনপদ

‘গণভোট নির্বাচনের আগে হবে না কবে হবে সরকারের সিদ্ধান্ত’

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম

একজন রাজনৈতিক নেতা সাক্ষাৎকার দিচ্ছেন, পটভূমিতে লাল রঙের পর্দা. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন পুরুষ রাজনৈতিক নেতা সাক্ষাৎকার দিচ্ছেন, পটভূমিতে লাল রঙের পর্দা, তিনি গা darken করে পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম বলেছেন, ‘গণভোট নির্বাচনের আগে হবে না কবে হবে বিষয়টি এখনো নির্বাচন কমিশনের নজরে আসেনি। সরকার কীভাবে প্রস্তুতি নিচ্ছেন, সে জিনিসটি আমাদের কাছে এখনও পৌঁছেনি। সিদ্ধান্ত হলে আপনারা জানতে পারবেন।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাকিদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মো. আনোয়ারুল ইসলাম বলেন, আগামী ফেব্রুয়ারিতে রমজান মাসের আগে সংসদ নির্বাচন হবে-এই কর্মপরিকল্পনা ইতিমধ্যে প্রকাশ করেছি এবং সে অনুযায়ী নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমভাগে ঘোষণা করা হবে।

তিনি বলেন, ‘পিআর বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক বিষয়। তাই রাজনৈতিক সিদ্ধান্তের অপেক্ষায় আছে নির্বাচন কমিশন। আশা করছি, মিডিয়াসহ সকলের সহযোগিতায় ফেব্রুয়ারিতে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো।’

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহদি হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তারেক হাওলাদারসহ প্রশাসনের কর্মকর্তারা।

পরে তিনি একটি কর্মশালায় যোগ দিতে কুয়াকাটা যান।

বিষয়:গণভোট পিআর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…