চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণভোটে হেরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদত্যাগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৭ অপরাহ্ণ ২৪, জুন ২০১৬
আন্তর্জাতিক
A A

ব্রিটেনের জনগণ ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) থেকে সরে আসার পক্ষে ভোট দেওয়ার পর প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা করেছেন ডেভিড ক্যামেরন। ডাউনিং স্টিটে পদত্যাগের ঘোষণা দেওয়ার সময় তার পাশে স্ত্রী সামান্তা ক্যামেরন উপস্থিত ছিলেন। পদত্যাগের ঘোষণায় ক্যামেরন বলেছেন, জনগণের ইচ্ছার প্রতি সম্মান জানাতেই হবে।

এখন পদত্যাগের ঘোষণা দিলেও তা অক্টোবর থেকে কার্যকর হবে বলেও জানিয়েছেন তিনি। কনজারভেটিভ পার্টির কনফারেন্সে নতুন নেতা নির্বাচন করা হবে বলে বিবিসি সূত্রে জানা গেছে।

যদিও ভোটের পরপর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, গণভোটে হারলেও ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন ক্যামেরন।

গণভোটে ৫১.৯ শতাংশ লিভ ভোট দিয়ে অভিবাসন নীতি, শরণার্থী সংকট, অর্থনৈতিক নীতি, ব্রিটিশ ঐতিহ্য রক্ষার দাবির প্রতিই সংহতি জানালো তারা। 

‘ইইউ থেকে বেরিয়ে এলে ৫০ কোটি মানুষের বাজার হারাবে ব্রিটেন’ রিমেইন পক্ষের এমন প্রচারণা সত্যেও হারই মেনে নিতে হলো তাদের। ই্‌ইউ’তে যোগ দেওয়ার ৪৩ বছর পরে এই না থাকার সিদ্ধান্ত কী প্রভাব ফেলে তা দেখতে শঙ্কাভরে অপেক্ষায় সারাবিশ্ব। ইতিমধ্যে মুদ্রাবাজারে ব্যাপক ধস নেমেছে। ১৯৮৫ সালের পরে পাউন্ডের দাম রেকর্ড পরিমাণ কমেছে।

৫০ শতাংশের চেয়ে একটি ভোটও বেশি পেলে যেখানে জয় নিশ্চিত হতো সেখানে লিভ পেয়েছে ৫১.৯ শতাংশ। আর রিমেইন পেয়েছে ৪৮.১ শতাংশ। লিভের পক্ষে মোট ভোটের সংখ্যা ১ কোটি ৭৪ লাখ ১০ হাজার ৭৪২ টি এবং রিমেইনের পক্ষে ১ কোটি ৬১ লাখ ৪১ হাজার ২৪১ টি।

৪ কোটি ৬৫ লাখ ১ হাজার ২৪১ জন ভোটার দেশ জুড়ে ৪০ হাজার ভোটকেন্দ্রে ভোট দেয়। ভোট প্রদানের হার ৭২.২ শতাংশ। এর মধ্যে আবার অফিসিয়াল চিহ্ন না থাকা, একের অধিক পক্ষাবলম্বন, ব্যালেট প্যাপারে ছাপা নাম্বার বা স্বতন্ত্র চিহ্নিতকরণ মার্ক ছাড়া ভোটারকে চিহ্নিত করা যায় এমন লেখা বা ছাপ ব্যবহারের কারণে ২৬ হাজার ৩৩ টি ব্যালেট প্যাপার বাতিল করা হয়।

ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলসের ৩৮০টি এবং নর্দান আয়ারল্যান্ড ও জিব্রাল্টারের জন্য একটি করে মোট ৩৮২টি ভোট গণনা কেন্দ্রে গণনা শেষে ফলাফল নিজ নিজ গণনা কর্মকর্তার কাছে  প্রদান করে। পরে যুক্তরাজ্যের ১১টি প্রশাসনিক অঞ্চল এবং নর্দান আয়ারল্যান্ডসহ মোট ১২টি আঞ্চলিক কেন্দ্র ভোটের ফল ঘোষণা করবে।

ট্যাগ: ব্রিটেনের গণভোট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সন্ত্রাসবিরোধী সহযোগিতা বৃদ্ধিতে সম্মত ঢাকা-ওয়াশিংটন

পরবর্তী

জয়ী হলো ব্রিটিশ ‘স্বাতন্ত্র্যের আভিজাত্য’

পরবর্তী

জয়ী হলো ব্রিটিশ ‘স্বাতন্ত্র্যের আভিজাত্য’

ব্রিটেনের গণভোটের জেরে বিশ্ব মুদ্রা-শেয়ার বাজারে ঝড়

সর্বশেষ

ফাইল ছবি

আকাশ মেঘে ঢাকা, সারাদিনই থাকতে পারে বৃষ্টি

আগস্ট ২৮, ২০২৬

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT