রাজনীতি

গণভবনে সৈয়দ আশরাফ

গণভবনে সৈয়দ আশরাফ

জরুরি তলবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। 

নতুন তিন এবং দুই মন্ত্রীর পদোন্নতির শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না দপ্তরবিহীন মন্ত্রী সৈয়দ আশরাফ। শপথ অনুষ্ঠানে উপস্থিত না হয়ে তিনি গিয়েছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের দেওয়া এক ইফতার পার্টিতে। সেখানে থাকা অবস্থায়ই জরুরি তলব পেয়ে গণভবনে যান সৈয়দ আশরাফ।

গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাত সর্ম্পকে বিস্তারিত জানা যায়নি।

বিষয়:রদবদল সৈয়দ আশরাফ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…