চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পা হারানো লিমনের হাত ভেঙে দিল তারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৫ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০১৮
অপরাধ
A A

গণবিশ্ববিদ্যালয়ের পিএইচএ ভবন ও ছাত্রীদের বিভিন্ন হলে হামলার কারণ জানতে চাওয়া এবং গণস্বাস্থ্য কেন্দ্রের অভ্যন্তরে ঢুকে নিজেদের জায়গা দাবী করে গাছ কাটতে বাধা দেয়ায় র‌্যাবের গুলিতে পা হারানো আলোচিত লিমন হোসেনের হাত ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গণস্বাস্থ্য কেন্দ্রের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘লিমন হোসেন গণবিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অনার্স সম্পন্নকারী শিক্ষার্থী। হামলায় তার একটি হাত ভেঙে যাওয়ায় তার অবস্থা গুরুতর। তাকে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

এর আগে ২০১১ সালের ২৩ মার্চ ঝালকাঠির সাতুরিয়া গ্রামের কলেজ ছাত্র লিমন হোসেনকে আটক করেছিল র‌্যাব। সেসময় র‌্যাবের গুলিতে লিমন তার একটি পা হারায়। তবে শেষ পর্যন্ত তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ পারেনি র‌্যাব।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মাছ ও ফল চুরির অভিযোগে মামলা দায়েরের পর শুক্রবার বিশালায়তনের পিএইচএ ভবন নিজেদের দখলে নিয়েছে কটন টেক্সটাইল ক্রাফট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান।

লিমন হোসেন। ফাইল ছবি।

এর আগে এই প্রতিষ্ঠানের মালিক রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসিন্দা ও মির্জানগর এলাকার দ্য কটন টেক্সটাইল মিলের চেয়ারম্যান কাজী মহিবুর রব বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় গণস্বাস্থ্যে কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, নির্বাহী পরিচালক ও কৃষকদলের কেন্দ্রীয় নেতা সাইফুল ইসলাম শিশিরসহ আরো অজ্ঞাত ৪০ জনকে আসামী করা হয়।

Reneta

এছাড়া আরেক মামলার বাদী স্থানীয় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন পিএইচএ ভবনের প্রবেশ পথের ১৬ শতাংশ জায়গা নিজেদের দাবী করে সেটিও দখলে নিয়েছেন। তার পক্ষে পিএইচএ ভবনের প্রবেশের রাস্তা কাটতে দেখা গেছে বেশকিছু শ্রমিককে। তাদের সেখানকার সিকিউরিটি পোস্টের ভবনটিও ভেঙে ফেলতে দেখা গেছে।

বহুতল পিএইচএ ভবনটিতে রয়েছে বিশাল মিলনায়তন ও ডরমেটরি। সেখানে দেশি ও আন্তর্জাতিক বহু সম্মেলন নিয়মিত অনুষ্ঠিত হয়। নাসির উদ্দিন এর আগে আশুলিয়া থানায় ডা. জাফরুলাাহ চৌধুরীসহ কর্মকর্তাদের বিরুদ্ধে চাঁদাবাজীর মামলা দায়ের করেন।

অন্যদিকে নিজের জমি দাবী করে গণস্বাস্থ্যের অভ্যন্তরে ১৬৬ শতাংশ জায়গা দখল করে সেখানে সাইনবোর্ড ঝুলিয়ে দেন পূর্ব ডেন্ডাবর এলাকার আমিনুল ইসলাম। সেখানে ট্রাক বোঝাই করে মাটি ভরাট করতে দেখা যায় শ্রমিকদের।

গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেন জানান, পিএইচএ ভবন অবরুদ্ধ হয়ে পড়েছে। রাস্তা কেটে অবৈধভাবে গণস্বাস্থ্যের জায়গা দখল করা হচ্ছে।

তিনি বলেন, মামলার বিষয়ে কী আর বলবো। কিছুই বলার নেই। এভাবে একটির পর একটি মামলা দায়ের করা হচ্ছে। একটি মামলায় জামিন নিতে না নিতেই আরেকটি মামলা হচ্ছে।

এ বিষয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের দেয়া বিবৃতিতে বলা হয়, শুক্রবার সকাল আনুমানিক ১০টায় গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচইএ ভবনে একদল দুস্কৃতিকারী বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট করে কটন টেক্সটাইল এর নামে কয়েকটি ব্যানার টাঙিয়ে দেয়। তারা গণস্বাস্থ্য কেন্দ্রের অভ্যন্তরে ছাত্রী ও নারী স্বাস্থ্য কর্মীদের ৩টি হোস্টেলেও হামলা করে, তাদের সঙ্গে দুর্ব্যবহার করে। এছাড়া তাদেরকে হোস্টেল থেকে ১ ঘণ্টার মধ্যে বের হতে নির্দেশ দিয়ে হোস্টেলের সামনে অবস্থান নেয়।

‘এ সময় ছাত্রীদের চিৎকারে গণস্বাস্থ্য কেন্দ্রের অভ্যন্তরে ছাত্র হোস্টেলে অবস্থানরত ছাত্র এবং গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা বাধা দিলে হামলাকারীরা পিএইচএ ভবনে অবস্থান নিয়ে ভবনের ইন্টারনেট কানেকশন বিচ্ছিন্ন করে রাউটার, সাউন্ড সিস্টেম, ১৪টি টেলিভিশন, কম্পিউটার, ল্যাপটপ সহ আনুমানিক মূল্য ২৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় এবং পিএইচএ ভবনের নীচতলায় ভাংচুর করে প্রায় ৩০ লক্ষাধিক টাকার সম্পদের ক্ষতি করে।

এ সময় গণবিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র লিমন হোসেন তাদের কাছে ভাঙচুরের কারণ জিজ্ঞাসা করলে হামলাকারীরা লিমনকে আঘাত করে তার হাত ভেঙে দেয়। লিমন বর্তমানে গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন আছে।’

বিবৃতিতে বলা হয়, গণস্বাস্থ্য কেন্দ্র ১৯৮৭ সালের আগে উক্ত সম্পত্তি প্রকৃত মালিকদের কাছে থেকে কিনে ভোগদখল করে আসছে এবং উক্ত জমিতে ৬ তলা ভবন নির্মাণ করে ২০০০ সালের ডিসেম্বরে বিশ্বের ১০৫টি দেশের ১৫ শতাধিক অংশগ্রহণকারীর সমন্বয়ে জনগণের স্বাস্থ্য সম্মেলন (পিএইচএ) করে। সেই থেকে উক্ত ভবনটি পিএইচএ ভবন হিসেবে পরিচিত।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দীপু চ্যানেল আই অনলাইনকে বলেন, গণস্বাস্থ্য কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। আমরা এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণবিশ্ববিদ্যালয়গণস্বাস্থ্য কেন্দ্রলিড নিউজলিমন
শেয়ারTweetPin

সর্বশেষ

৯৫ মিনিটে মার্তিনেল্লির গোল, জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

জুন ৩০, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী-দুই সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার

জুন ৩০, ২০২৬

কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সিপিসির প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘১ জুলাই পদক’ দেবেন শি জিনপিং

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT