চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণফোরাম থেকে সুলতান মনসুর বহিষ্কার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৫ অপরাহ্ন ০৭, মার্চ ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

দলীয় সিদ্ধান্ত অমান্য করে একাদশ সংসদের সদস্য হিসেবে শপথ নেয়া সুলতান মোহাম্মদ মনসুরকে বহিষ্কার করেছে গণফোরাম।

বৃহস্পতিবার বিকেলে গণফোরামের সিনিয়র নেতাদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানান গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু।

মোস্তফা মহসিন মন্টু সংবাদ সম্মেলনে জানান, দলীয় শৃঙ্খলা বিরোধী ও জাতীয় ঐক্যফ্রন্টের আদর্শ বিরোধী কাজ করায় সুলতান মনসুরকে গণফোরাম থেকে বহিষ্কার করা হল। সেই সঙ্গে তার দলীয় প্রাথমিক সদস্যপদও বাতিল করা হল।

তিনি বলেন, একাদশ সংসদ নির্বাচনে সুলতান মনসুর মৌলভীবাজার-২ আসন থেকে গণফোরামের প্রার্থী হিসেবে ও জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়নে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে। তিনি ভোটে জয়ীও হন। তখন আমরা তাকে স্বাগতও জানিয়েছিলাম।

তিনি বলেন, ৩০ ডিসেম্বরের তামাশার নির্বাচনে ফল প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নেয় জাতীয় ঐক্যফ্রণ্ট ও গণফোরাম। সেই সিদ্ধান্তের কথা সুলতান মনসুরকে জানানোও হয়। জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত কোনো প্রতিনিধি শপথ না নিলেও সুলতান মনসুর দলীয় সিদ্ধান্ত অমান্য করে আজ সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। তাই গণফোরাম তাকে দল থেকে বহিষ্কার করছে। তার প্রাথমিক সদস্য পদও বাতিল করা হলো।

গণফোরাম সাধারণ সম্পাদক জানান, সুলতান মনসুরের বহিষ্কারের চিঠি স্পিকার বরাবর পাঠানো হবে। সেই সঙ্গে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Reneta

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দল বহিষ্কার করায় সংবিধান অনুযায়ী সুলতান মনসুর সংসদ সদস্য থাকতে পারবেন না।

মোস্তফা মহসীন মন্টু আরও জানান, গণফোরামের অপর নির্বাচিত প্রতিনিধি মোকাব্বির খান শপথ নেবেন না।

Jui  Banner Campaign
ট্যাগ: গণফোরাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT