রোববার সকাল ৭টা ২০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল খালেক শেখ ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
শুক্রবার পিরোজপুরের নাজিরপুর উপজেলার গ্রামের বাড়িতে থাকা অবস্থায় তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আসা হয় তাকে। শনিবার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক শেখকে গুরুতর অসুস্থ অবস্থায় বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়।
বিএসএমএমইউ’র আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।







