চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণপিটুনিতে হত্যা: আড়ালে কী ঘটছে, তদন্ত করতে হবে

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:১৪ অপরাহ্ন ০৯, ফেব্রুয়ারি ২০১৯
সম্পাদকীয়
A A

শুক্রবার দিবাগত রাতে প্রায় কাছাকাছি সময়ে ঝালকাঠি এবং নোয়াখালীতে গরু চুরির অভিযোগে দুই ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। এ দুটি ঘটনা আলাদা হলেও এর ধরণ এবং ফলাফল একই। শুধু তাই নয়, ঘটনার শিকার ব্যক্তিদের ক্ষেত্রে অন্তত দুটি বিষয়ে কাকতালীয়ভাবে মিল পাওয়া গেছে। নিহত দু’জনেরই পরিচয় অজ্ঞাত এবং তারা বয়সেও প্রায় সমান, চল্লিশোর্ধ্ব।

এই গণপিটুনির প্রথম ঘটনাটি ঘটেছে ঝালকাঠির সদর উপজেলার দিয়াকুল গ্রামে। দ্বিতীয় ঘটনাটি নোয়াখালীর সুধারাম থানার পশ্চিম চর উরিয়া গ্রামের। গ্রামবাসীর অভিযোগ তারা দু’জনই গরু চুরি করতে এসেছিল। তাদের দাবি, গ্রামের অনেকের বাড়ি থেকে প্রায়ই গরু চুরির ঘটনা ঘটছে।

এই ধরনের ঘটনা যে শুধু শুক্রবার দিবাগত রাতেই ঘটেছে – তা নয়, গত ১১ দিনের মধ্যে আরও দুটি ঘটনায় অন্তত চারজনকে একইভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই দুটি ঘটনাই ঘটে গাজীপুরে। এর একটি ১ ফেব্রুয়ারি দিবাগত রাতের। গরু চোর সন্দেহে কালিয়াকৈরের নাওলা এলাকায় দুইজনকে হত্যা করা হয়। এর ঠিক একদিন আগে ৩০ তারিখ রাতে কালীগঞ্জ উপজেলায় এক বাড়িতে ডাকাতির পর সন্দেহভাজন দুইজন ধরে পিটিয়ে হত্যা করে স্থানীয়রা।

অদ্ভুতভাবে এই চারজনের পরিচয়ও জানতে পারেনি পুলিশ বা স্থানীয়রা। তার মানে গণপিটুনির এই চারটি ঘটনাতে নিহত ছয়জনের পরিচয় পাওয়া যায়নি বলে দাবি করা হয়েছে।কিন্তু কেন? এটা ‍কি শুধুই কাকতালীয়? নাকি পরিকল্পিত হত্যার বহুল ব্যবহৃত পদ্ধতি? বছরের পর বছর আমরা এই ধরনের ঘটনার খবর গণমাধ্যমে প্রকাশিত হতে দেখেছি। শেষ পর্যন্ত এর সাথে জড়িত ‘কাউকে চিহ্নত করতে না পেরে’ পুলিশ তার তদন্তের ইতি ঘটনায়। অনেক সত্যই এমন গণপিটুনির আড়ালে হারিয়ে যায়। এবং একই রকম ঘটনা আবার ঘটে।

প্রায় ৮ বছর আগে ঘটা আমিনবাজারের সেই ঘটনার কথা আমাদের মনে আছে? ২০১১ সালে ১৭ জুলাই শবে বরাতের রাতে ডাকাত সন্দেহে বড়দেশী গ্রামে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। আমরা দেখেছিলাম, অপরাধীদের বাঁচাতে নিরপরাধ নিহত ছাত্রদের নামেই উল্টো মামলা দেওয়া হয়েছিল। যদিও পরে বিচার বিভাগীয় তদন্ত কমিশন নিশ্চিত করেছিল, নিহতরা নির্দোষ।

তার মানে, আইন হাতে তুলে নেওয়ার এমন প্রবণতা কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কেউ যদি সত্যি সত্যি অপরাধী হয়েও থাকে, তার জন্য তো দেশের আইন আছে; বিচার আছে। তারপরও কেন এমন ঘটনাই বারবার ঘটছে? এটাই এখন বড় প্রশ্ন।

Reneta

আমরা মনে করি, কেউ যত বড় অপরাধই করুক না কেন – দেশের প্রচলিত বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে তাকে আইনের হাতে সমর্পণ করা উচিৎ। তা না হলে অনেক নিরপরাধ ব্যক্তি এর শিকার হতে পারেন। তাতে সেই ব্যক্তি শুধু নিজের প্রাণই হারাবেন না; সারাজীবন তার পরিবারকেও মিথ্যা অভিযোগের যন্ত্রণা নিয়ে বেঁচে থাকতে হবে। যা কারো জন্যই কাম্য নয়।

 

Jui  Banner Campaign
ট্যাগ: গণপিটুনিগরু চোরপিটিয়ে হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না: ধর্মমন্ত্রী

ফেব্রুয়ারি ২০, ২০২৬

শাকিবের ‘রকস্টার’-এ পাকিস্তানি নায়িকা? গুঞ্জনের কড়া জবাব নির্মাতার

ফেব্রুয়ারি ২০, ২০২৬

বর্তমান সরকার কৃষিবান্ধব: প্রাণিসম্পদ মন্ত্রী

ফেব্রুয়ারি ২০, ২০২৬

১৮০ দিনের মধ্যে দেশব্যাপী খাল খনন শুরু করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

ফেব্রুয়ারি ২০, ২০২৬

সেমিতে পাকিস্তানকে কেবল ১১১ রানের লক্ষ্য দিতে পারল বাংলাদেশ

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT