চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণপরিবহনে অব্যবস্থাপনা এখন এক ক্যান্সার

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:৩৮ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০১৭
সম্পাদকীয়
A A

সমস্যার ভারে জর্জরিত রাজধানী ঢাকা শহরের অন্যতম একটি বড় সমস্যা হচ্ছে গণপরিবহনে অব্যবস্থাপনা। পরিকল্পনার অভাব, পরিবেশ উপযোগিতাহীন বাস-টেম্পু আর প্রায় ‘জিরো মনিটরিং’ এর কারণে এই গুরুত্বপূর্ণ খাত রাজধানীবাসীর নিত্যদিনের সমস্যায় রূপ নিয়েছে। পাবলিক পরিবহনের জন্য অপেক্ষা, ভিড়-ধাক্কা আর পরিবহন শ্রমিক-মালিকদের স্বেচ্ছাচারিতার প্রকট সমস্যার মধ্য দিয়ে দিয়ে দিন শুরু হচ্ছে। সম্প্রতি ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বিভিন্ন রুটের পরিবহন মালিক এবং পরিবহন কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে সভার পর সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ ঘোষণা দেন, ঢাকা শহরে সিটিং-গেইটলক কিংবা স্পেশাল সার্ভিস নামে কোন সার্ভিস চলতে পারবে না। প্রতিটি বাসকে রুট পারমিট অনুযায়ী চলতে হবে। এ সিদ্ধান্ত ১৫ এপ্রিল থেকে কার্যকর হবার কথা থাকলেও তা ১৬ এপ্রিল কার্যকর হতে দেখা যাচ্ছে। সিটিং সার্ভিসগুলোর ভাড়া না কমিয়ে ওই একই ভাড়াতেই ঠাসাঠাসি করে যাত্রী উঠিয়ে ‘সিটিং রেইটে’ ভাড়া আদায় চলছে। প্রতিটি বাসে পরিবহন শ্রমিক ও যাত্রীদের ঝগড়া আর হুমকির যে মহড়া চলছে তাতে মনে হয়, বিষয়টি দীর্ঘদিন ধরে চলা সমস্যাকে একটি প্রাণঘাতি ক্যান্সারে পরিণত করেছে। এতবড় রাজধানীতে মাত্র ৫টি মনিটরিং পয়েন্ট করা হয়েছে, যা হয়তো কয়েকদিন পর উঠেও যাবে। এরপর থেকে চলতেই থাকবে অব্যবস্থার স্থায়ীরূপ, এই প্রেক্ষাপটে নারী যাত্রীদের অবস্থা হবে সবচেয়ে করুণ। দেশের বিভিন্ন সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবহন শ্রমিক-মালিকরা এক অদৃশ্য ক্ষমতার কারণে মাঝে মাঝে স্বেচ্ছাচারিতার চরম রূপ প্রদর্শন করে থাকে। কিছুদিন আগেও আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত এক চালকের সাজা মওকুফের দাবিতে তাদের দেশজুড়ে ধর্মঘট পালন করতে দেখা গেছে। বিষয়টিতে আদালতে রিট পর্যন্ত হয়েছে এবং দেশের সর্ব্বোচ পর্যায়ের হস্তক্ষেপে বিষয়টি থেকে তাদের নিবৃত্ত করতে হয়েছে। সেসঙ্গে রাষ্ট্রীয় মালিকানাধীন ‘বিআরটিসি’ বিভিন্ন রুটে তাদের বাস প্রায় বন্ধ করে দিয়েছে, রাজধানীর ঐতিহ্যের অংশ বিআরটিসির দোতলা বাসগুলো শুধুমাত্র সকালবেলা লিজ নেওয়া বিভিন্ন অফিসের যাত্রী বহন করে থাকে। ‘বিআরটিসি’ শুধুমাত্র অফিশিয়াল বাস ভাড়া/লিজ দেওয়ার একটি প্রতিষ্ঠানে পরিণত হওয়ায় সমস্যা আরও প্রকট হয়েছে। একটি দেশের রাজধানীতে বিভিন্ন নাগরিক সুবিধার বিভিন্ন গবেষণা তথ্য ও সূচকের উপরে দেশের উন্নয়নের বিভিন্ন নির্ণয়কগুলো নির্ধারিত হয়, কাজেই বহুদিন ধরে এই সেক্টরে চলে আসা অব্যবস্থা খুবই গুরুত্বের সঙ্গে সমাধান জরুরি। দরকার হলে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে কীভাবে কেমন করে গণপরিবহন ব্যবস্থা পরিচালিত হচ্ছে তা দেখে, দীর্ঘমেয়াদি একটি ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ অবকাঠামো নির্ধারণ হওয়া জরুরি বলেও আমরা মনে করি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্যাংক-এনজিওদের জঙ্গি সংশ্লিষ্টতা নজরদারিতে বিশেষ কমিটি: স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

এমন কারণেও ম্যাচ খেলা হয় না কারো কারো

পরবর্তী

এমন কারণেও ম্যাচ খেলা হয় না কারো কারো

নতুন ভবনে মুক্তিযুদ্ধ জাদুঘর: রক্ত হিম করা কান্না আর গৌরবের স্মারক

সর্বশেষ

ঈদের ময়দানে সালমানের মুখোমুখি প্রভাস!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

নাটালি কীভাবে ঢুকলেন হোয়াইট হাউসে!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা: ইরান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে সহায়তা করলে বড় ধরনের খেসারত দিতে হবে: ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT