চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণে ৪ ব্যক্তির মৃত্যুদণ্ড কমে যাবজ্জীবন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৮ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০২২
- সেমি লিড, আদালত
A A

নরসিংদীর পলাশ উপজেলার একজন নারী শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৬ জনের মধ্যে ২ ব্যক্তিকে খালাস এবং ৪ জনকে সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট।  

ডেথ রেফারেন্স ও আসামীদের আপিলের শুনানি শেষে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই রায় দেন।

রায়ে সাজা কমে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন আশিকুর, ইলিয়াছ, রুমিন ও রবিন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুনর রশিদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল জাহিদ আহমেদ হিরো।

আসামীদের বয়স ৩০ বছরের মধ্যে। এই বিবেচনায় তাদের সাজা কমিয়ে রায় দেয়া হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।

২০১৩ সালের ২৩ মে দুপুরে পলাশ উপজেলার বাগপাড়া এলাকার ওই নারী শ্রমিক কাজ শেষে একই এলাকায় কারখানার মেসে ফিরছিলেন। জনতা পাটকলের ফটকের সামনে পৌঁছালে আসামীরা তাকে জোর করে পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায়। পরে আশিকুর, ইলিয়াছ, রুমিন, রবিনসহ ছয়জন তাকে পালাক্রমে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়।

ওই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে পলাশ থানায় ছয়জনের নাম বিরুদ্ধে মামলা করেন। ২০১৬ সালের ২৪ আগস্ট নরসিংদীর  নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীম আহাম্মদ ধর্ষণের দায়ে ছয়জনের মৃত্যুদণ্ড দেন।

Reneta

বিচারিক আদালতের সে দণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হয়ে হাইকোর্টে আসে। অন্যদিকে আসামীরা রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণধর্ষণডেথ রেফারেন্সধর্ষণনরসিংদী
শেয়ারTweetPin

সর্বশেষ

বান্দরবান ও কক্সবাজারে আরো ৭ জনের মৃত্যু

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শব্দ ও সত্যের অবিনাশী কারিগর: অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক স্মরণে

জুলাই ৯, ২০২৬

আবাসন শিল্পে সরকারের নীতিগত ও আর্থিক সহায়তা চায় রিহ্যাব

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু নিছামনি হত্যার ২৫ দিনে আদালতের রায়, ৩ জনের মৃত্যুদণ্ড

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ পুলিশকে আরও প্রযুক্তিনির্ভর করতে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT