চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণতন্ত্র বিকশিত হলে গণমাধ্যমও বিকশিত হয়: রাষ্ট্রপতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৪ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

গণতন্ত্র বিকশিত হলে গণমাধ্যমও বিকশিত হয় বলে মন্তব্য করেন বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ। দেশ, মানুষের কল্যাণে  এবং গণতন্ত্র বিকাশে সংবাদ মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

রোববার বিকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সাংবাদিক বজলুর রহমান স্মৃতি পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

ন্যায় ভিত্তিক শোষণমুক্ত সমাজের জন্য আজীবন কাজ করে গেছেন দৈনিক সংবাদের সম্পাদক বজলুর রহমান। তার সময়ে তিনি অন্য পেশায় যেতে পারতেন কিন্তু ভালোবেসে সাংবাদিকতায় এসেছিলেন বজলুর রহমান বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি।

Banglabid

রাষ্ট্রপতি বজলুর রহমানের মুক্তিযুদ্ধের অবদানের কথা স্মরণ করে বলেন, তিনি মুক্তিযুদ্ধ চলাকালে ‘মুক্তিযুদ্ধ’ নামে একটি বিশেষ সংখ্যা সম্পাদনা করতেন। স্বাধীনতা যুদ্ধে মধ্যপ্রাচ্যর স্বীকৃতির জন্য তিনি কাজ করেছেন।মুক্তিযুদ্ধ ,স্বাধীনতার বিরোধীদের বিরুদ্ধে তার কলম ছিলো সবসময় সচল। দেশের গণতন্ত্রের প্রতি এই কলম সৈনিকের অবস্থান সত্যিই অনুসরণীয় হয়ে থাকবে।

দেশ, মানুষের কল্যাণে  এবং গণতন্ত্র বিকাশে সংবাদ মাধ্যমের ভূমিকা প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, সম্পূর্ণ স্বাধীন থেকে সরকারের সমালোচনা করার জন্য গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। এতে সরকারে ভুল করার সম্ভাবনাও কম থাকে। তবে অবশ্যই নিরপেক্ষ ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করতে হবে।

উন্নয়নের জন্য সোনার বাংলা গড়তে সাদাকে সাদা বলতে সংবাদকর্মীদের অাহ্বান করেন রাষ্ট্রপতি। তিনি বলেন প্রয়োজনে আমারও সমালোচনা করবেন তবে তথ্য যেন ঠিক থাকে।গণমাধ্যমকে স্বাধীন করার লক্ষে সরকার গণমাধ্যম আইন প্রনয়ন করেছে। তবে আগের চেয়ে এখন  সংবাদ মাধ্যমগুলো বেশি কর্পোরেট জগতে ঢুকে গেছে এতে তথ্যর বিভ্রাট ঘটছে কী না সেটা লক্ষ্য রাখা উচিত।

Reneta

অনূষ্ঠানে অন্যানর মধ্যে  জুরি বোর্ডের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক বক্তব্যে বলেন , বজলুর রহমান সরল জীবন যাপনে, প্রজ্ঞায় ছিলেন সম্পাদকের রোল মডেল। তার কর্ম জীবন তাকে জীবনত্তোর জীবন দান করেছেন বলে মন্তব্য করেন ভিসি।

বজলুর রহমান পাকিস্তান আমল থেকেই নানা ভাবে সাংবাদিকতা অবদানের স্বীকৃতি হিসেবে ২০১২ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। ২০০৭ সালে সাংবাদিক বজলুর রহমানের মৃত্যুর পর তাঁর স্ত্রী কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং সুহৃদদের সহযোগিতায় মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার জন্য প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার একজন করে সাংবাদিক ও নির্মাতাকে পুরস্কার দেয়ার জন্য বজলুর রহমান স্মৃতি পদক প্রবর্তণ করে মুক্তিযুদ্ধ জাদুঘর।। এবছর সাংবাদিকতায় অবদানের জন্য পদক ভূষিত হন দৈনিক সংবাদের সিনিয়র রিপোর্টার ওয়াকিল আহমেদ হিরন এবং যমুনা টেলিভিশনের ৩৬০ ডিগ্রির আলাউদ্দিন আহমেদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বজলুর রহমানরাষ্ট্রপতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাইবার নিরাপত্তা ও তথ্যপ্রযুক্তি খাতে ভারতের সঙ্গে মাইলফলক সমঝোতা

পরবর্তী

জাতীয় দলের পারিশ্রমিক নিয়ে খুশি নন মুশফিক

পরবর্তী

জাতীয় দলের পারিশ্রমিক নিয়ে খুশি নন মুশফিক

সিলিকন ভ্যালি ঘুরে গুগল-ফেসবুক-পেপ্যালের কাছ থেকে আশার বার্তা পেয়েছেন পলক

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT