বাংলাদেশ

গণতন্ত্রের জন্য আবার ক্ষমতায় আসতে চান এরশাদ!

গণতন্ত্রের জন্য আবার ক্ষমতায় আসতে চান এরশাদ!

গণতন্ত্রকে সমুন্নত রাখার পাশাপাশি দেশের মানুষের মনে শান্তি ফিরিয়ে আনতে জাতীয় পার্টিকে আরেকবার সমর্থন দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক স্বৈরশাসক ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় পার্টি আয়োজিত ‘সংবিধান রক্ষা দিবসের’ এক আলোচনা অনুষ্ঠানে এরশাদ বলেন, কোনো আন্দোলনের মুখে নয় সংবিধানকে সমুন্নত এবং গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখতেই ১৯৯০ সালে ক্ষমতা হস্তান্তর করেছিলো জাতীয় পার্টি।

প্রবল জনরোষের মুখে ১৯৯০ সালের এই দিনে ক্ষমতা থেকে বিতারিত হন এরশাদ।

আলোচনা অনুষ্ঠানে আসন্ন পৌর নির্বাচনকে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ গ্রহণের জন্যও আহ্বান জানান তিনি।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…