চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খোলা চিঠি লিখে জামিনে ছাড়া পেলেন জবি শিক্ষার্থী

সাবিকুন্নাহার লিপিসাবিকুন্নাহার লিপি
৯:২৩ অপরাহ্ণ ০৩, মার্চ ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A
জবি

জবি প্রতিনিধি: মিথ্যা মামলায় কারাবন্দি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী এহসান হাবিব সুমন জামিনে ছাড়া পেয়েছেন।

কোতোয়ালি থানার ওসি মশিউর রহমান রোববার বিকেলে চ্যানেল আই অনলাইনকে  বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ভিডিও ফুটেজ দেখে আমরা তদন্ত করছি। তদন্ত করলে হয়ত সব তথ্য পরিষ্কার হবে। নির্দোষ কেউ যাতে শাস্তি না পায়, তা আমরাও চাই।

সুমনের মামলা প্রত্যাহারের বিষয়ে জবি প্রক্টর অধ্যাপক নূর মোহাম্মদ চ্যানেল আই অনলাইকে বলেন, সুমন অলরেডি জামিনে ছাড়া পেয়েছে। একটা মামলা করলে তা প্রত্যাহার করতে অনেক সময় লাগে। সে যদি কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত না থাকে তাহলে মামলা প্রত্যাহার করা হবে।

এর আগে আটক হওয়ার ঘটনা জানিয়ে সুমন কেন্দ্রীয় কারাগার থেকে খোলা চিঠি লেখেন।

ওই চিঠিতে তিনি জানান, বাসায় বাইক রাখার কোনো ব্যবস্থা না থাকায়, তিনি বিশ্ববিদ্যালয়ে বাইক রাখতেন। গত ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাইক রেখে ফেরার পথে ক্যাম্পাসের সামনে থেকে পুলিশ তাকে আটক করে। ১৮ ফেব্রুয়ারি ক্যাম্পাসে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

Reneta

খোলা চিঠিতে তিনি আরো জানান, মামলায় লেখা আছে ছাত্রলীগের ১৮ ফেব্রুয়ারির সংঘর্ষের দায়ে মামলা হয়েছে। সেদিন তিনি মিরপুরের বিআরটিএতে বাইকের রেজিস্ট্রেশন নম্বর আনতে গিয়েছিলেন।

এহসান হাবিব সুমন দাবি করেছেন, তিনি রাজনীতির সাথে সংশ্লিষ্ট নন। তার মুক্তির দাবিতে আল্টিমেটাম দিয়েছিল জবি ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ পর্যন্ত হেরেই গেলেন নায়ক সোহম

মে ৫, ২০২৬

ছেলে বিজয়ের ঐতিহাসিক সাফল্য, যা বলছেন বাবা-মা

মে ৫, ২০২৬

‘বাকি ৩৫ লাখ টাকা কি মরার পর চল্লিশার সময় দেবেন’

মে ৪, ২০২৬

ম্যানসিটিতে ছুটির দিনেও কাজ করতে আসেন গার্দিওলা

মে ৪, ২০২৬

হারলেন নায়িকা সায়ন্তিকা, বড় জয় রুদ্রনীলের!

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT