চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘খোয়াব’-এ শুরু ‘অরণ্য মঙ্গল’-এ শেষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৫ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০১৮
বিনোদন
A A

অভিজাত উত্তরায় ১১ নাট্যদলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে দুই দিনের পথনাট্যেৎসব। উত্তরাকেন্দ্রিক গীতাঞ্জলি ললিতকলা একাডেমির অভিনয় বিভাগ থিয়েটার অঙ্গন দ্বিতীয়বারের মত এ আয়োজন করেছে। শুক্র ও শনিবারের উৎসবে থিয়েটার অঙ্গনসহ মোট ১১টি নাট্যদল অংশগ্রহণ করবে।

শুক্রবার উত্তরা রবীন্দ্র স্মরণীর কবি মাহবুবুল আলম চৌধুরী মঞ্চে উৎসব উদ্বোধন করবেন অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক মো. মোখলেসুর রহমান। এবং সমাপনী দিনের প্রধান অতিথি থাকবেন বিজিএমইএ’র প্রাক্তন সভাপতি মো. আতিকুল ইসলাম।

উৎসবে নিজেদের নতুন পথনাট্য প্রযোজনা ‘ফুলেশ্বরীর কাব্যগাঁথা’ আনবে থিয়েটার অঙ্গন। এটির রচনা ও নির্দেশনায় থাকছেন মান্নান হীরা। উৎসব শুরু হবে নাট্য পূরাণ এর পথনাটক ‘খোয়াব’ দিয়ে। প্রবীর দত্তের রচনায় নাটকটির নির্দেশক কাজী জিলানী। অন্যদিকে উৎসব শেষ হবে আরণ্যক নাট্যদলের পথনাটক ‘অরণ্য মঙ্গল’ দিয়ে। আবদুল্লাহেল মাহমুদের রচনায় নাটকটির নির্দেশক শামীমা শওকত লাভলী।

Banglabid

উৎসবে অন্যান্য অংশগ্রহণকারী নাট্যদলগুলো হলো থিয়েটার, সময় নাট্যদল, প্রাচ্যনাট, চারুনীড়ম, উন্মুক্ত থিয়েটার, উৎস নাট্যদল, থিয়েটার ভূবন ও নাট্যভূমি। উৎসবের দুই দিনেই সভাপতিত্ব করবেন এমিরেটাস প্রফেসার রফিকুল ইসলাম। উৎসবে প্রথম দিনে বিশেষ অতিথি থাকবেন একুশের প্রথম কবিতা ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবী নিয়ে এসেছি’ এর রচয়িতা মাহবুবুল আলম চৌধুরীর স্ত্রী জওশন আরা রহমান।

২০১৫ সালে উত্তরায় পথনাট্যেৎসবের আয়োজন করেছিল সংগঠনটি। কিছুটা বিরতি নিয়ে আবার উৎসবের আয়োজন প্রসঙ্গে গীতাঞ্জলি ললিতকলা একাডেমির পরিচালক এবং উৎসব আয়োজক মাহবুব আমিন মিঠু চ্যানেল আই অনলাইনকে বলেন, পথনাটকে পৃষ্ঠপোষকদের অনাগ্রহ রয়েছে ভীষণ। তারপরও আমি লড়াই থামাইনি। একটা ধারণা গড়ে উঠেছে পথ নাটক কেবল নির্দিষ্ট শ্রেণীর জন্য। আমি ধারণাটা ভেঙ্গে জানাতে চাই পথনাটক সব শ্রেণীর জন্য। তাই একটু সময় নিয়ে হলেও আয়োজনটি করেছি। এখন থেকে নিয়মিত এ উৎসবটি করার চেষ্টা করব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উত্তরাথিয়েটার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ডিসি হতে ৭০ কোটি টাকা চুক্তি!

আগস্ট ১২, ২০২৬

আপিল বিভাগে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি

আগস্ট ১২, ২০২৬

অস্ট্রেলিয়ার পিচে নাহিদের অনুপস্থিতি কতটা ভোগাবে বাংলাদেশকে?

আগস্ট ১২, ২০২৬

বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

ফ্লোরিডায় ‘এশিয়ান ফেস্টিভ্যাল’-এর গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট ও এক্সিকিউটিভ গালা অনুষ্ঠিত

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT