চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খেলোয়াড়দের ‘প্রস্তুত হওয়া’ নিয়ে যোশির প্রশ্ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৯ অপরাহ্ণ ০২, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ঘরের বাইরে গেলেই ভুগছে বাংলাদেশ। বিশেষ করে টেস্ট ক্রিকেটে। ভোগান্তির সেই ছবি নিউজিল্যান্ডেও স্পষ্ট। তবে কিউইদের বিপক্ষে এই ভোগান্তিকে স্বাভাবিক বলছেন দলের স্পিন কোচ সুনীল যোশি। বিদেশি কন্ডিশনে মানিয়ে নেয়ার প্রয়োজনীয়তার কথাও বলেছেন তিনি।

যোশির অবশ্য প্রশ্ন আছে খেলোয়াড়দের ব্যক্তিগত মানসিকতা নিয়েও। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের একমাত্র সফল ব্যাটসম্যান বলা যায় তামিম ইকবালকে। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি। আরেকটু দেখেশুনে খেললে হয়তো তিন অঙ্কের দেখাও পেয়ে যেতেন দ্বিতীয়বার। তামিম ইকবাল পেরেছেন, অন্যরা কেন পারছেন না? এটাই প্রশ্ন স্পিন কোচের।

ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকেই টাইগার দল অবস্থান করছে নিউজিল্যান্ডে। এতদিন কন্ডিশনের সঙ্গে খাপ খেয়ে যাওয়ার কথা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ক্রিকেটাররা বেশ কিছুদিন সময়ও পেয়েছিলেন নিজেদের প্রস্তত করার জন্য। তবুও বোলিং-ব্যাটিং কোনো বিভাগেই সাফল্যর মুখ দেখছেন না টাইগাররা।

যে পিচে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা রানের বন্যা বইয়ে দিয়েছেন, দুই সেঞ্চুরি এবং একটি ডাবল সেঞ্চুরি এসেছে কিউইদের ব্যাট থেকে, সেই একই পিচে টাইগারদের জন্য ব্যাট করা দুঃসহ হয়ে দাঁড়িয়েছে। বোলাররাও দেখা পাচ্ছেন না উইকেটের, উল্টো লজ্জার রেকর্ডের মুখোমুখি হচ্ছেন।

টাইগারদের স্পিন বোলিং কোচ সুনীল যোশি তৃতীয় দিনে খেলা শেষে জানালেন, কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়াটা ব্যক্তির ওপর নির্ভর করে। অর্থ্যাৎ, খেলোয়াড়রা চাইলে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারেন।

তিনি তামিমের উদাহরণ টেনে বলেন, ‘দেখুন তামিম কি করেছে। ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছে, ঠিক নয় কী? এটা ব্যক্তির ওপর নির্ভর করে।’

Reneta

‘ব্যক্তিগতভাবে ক্রিকেটাররা কিভাবে দেখছে, কিভাবে নিজেদের প্রস্তুত করছে, কিভাবে নিজের মানসিকতায় বদল আনছে। সেটা দেখতে হবে।’ যোশি যোগ করেন।

নিউজিল্যান্ডে আসার আগে ক্রিকেটাররা বিপিএল নিয়ে ব্যস্ত ছিল। তখন কোচ স্টিভ রোডস বলেছিলেন, নিউজিল্যান্ড সিরিজের জন্য বিপিএল আদর্শ প্রস্তুতির মঞ্চ নয়। এবার সেই কথার সঙ্গে সুর মেলালেন সুনীল যোশিও। বললেন, বিপিএল নিউজিল্যান্ড সিরিজের আদর্শ প্রস্তুতি নয়।

যোশির মতে, ‘আপনি যদি আমাদের মাঠের কন্ডিশন দেখেন, আমাদের এখানে আসার আগে ভালো প্রস্তুতির দরকার ছিল। এখানে আসার আগে জাতীয় দলের ক্রিকেটাররা সবাই বিপিএল খেলায় ব্যস্ত ছিল, যেটা একটি টি-টুয়েন্টি টুর্নামেন্ট। আমি দোষ দিচ্ছি না। তবে বিপিএল নিউজিল্যান্ড সিরিজের আদর্শ প্রস্তুতি নয়। আমরা অভিযোগ করছি না। বিষয়টি ব্যক্তির ওপর অনেকাংশে নির্ভরশীল।’

কথা বলতে গিয়ে অন্যদের প্রসঙ্গও টানেন যোশি, ‘আমরা সবাই জানি যে, বাইরের দলগুলো যখন উপ-মহাদেশ সফর করে তখন স্পিনের বিপক্ষে তারা সবাই ভোগে। এটি তাদের পক্ষে কঠিন হলেও তারা পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারে। তারা মানসিকতভাবে মানিয়ে নিতে পারে।’

হ্যামিলটনে শুরু হওয়া প্রথম টেস্টে প্রথম ইনিংসে ২৩৪ রান করে। জবাবে প্রথম ইনিংস খেলতে নেমে ৭১৫ রানের বিশাল স্কোর গড়ে নিউজিল্যান্ড। বাংলাদেশ দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ১৭৪ রান করতেই চার উইকেট হারিয়ে ফেলে। ইনিংস ব্যবধানে হার এড়াতে হলে এখনও ৩০৭ রান করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যোশিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT