চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খেলা না হলে চ্যাম্পিয়ন বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫১ অপরাহ্ণ ১৭, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ফাইনালে হানা দিয়েছে বৃষ্টি। বৃষ্টির আগে দাপটে ব্যাট চালিয়েছেন ক্যারিবীয় দুই ওপেনার। তবে বলে কোণঠাসা হয়ে পড়া বাংলাদেশের জন্য সুসংবাদ দিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড। খেলা পণ্ড হলে চ্যাম্পিয়ন হবে মাশরাফীর দল।

বাংলাদেশ আগে ওয়ানডে ও টি-টুয়েন্টি মিলিয়ে বহুজাতিক সিরিজে ফাইনালে উঠেছে ছয়বার। কোনোবারই শিরোপা ছুঁয়ে দেখা হয়নি। উইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের গ্রুপপর্বে দুই জয়, এবং আয়ারল্যান্ডের বিপক্ষে বৃষ্টিতে এক ম্যাচ ভেসে যাওয়া ও এক জয়ে অপরাজিত থেকেই ফাইনালের মঞ্চে বাংলাদেশ।

এই এগিয়ে থাকাটাই বাংলাদেশের শিরোপার পক্ষে কথা বলছে বলে জানাচ্ছে ক্রিকেট আয়ারল্যান্ড। ত্রিদেশীয় সিরিজের স্বাগতিক দেশটির ক্রিকেট বোর্ডের বরাতে ইএসপিএন-ক্রিকইনফো জানাচ্ছে, বৃষ্টির কারণে যদি ফাইনাল ভেসে যায় তবে শিরোপা উঠবে মাশরাফীর হাতে। সেটা গ্রুপপর্বের ফলাফলে এগিয়ে থাকার কারণে।

বাংলাদেশ যেখানে গ্রুপপর্বে উইন্ডিজকে দুবার, আয়ারল্যান্ডকে একবার হারিয়েছে। ক্যারিবীয়রা সেখানে দুবার হারিয়েছে কেবল আয়ারল্যান্ডকে। আইরিশরা তিন ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। বাংলাদেশের বিপক্ষে বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচে পাওয়া দুই পয়েন্ট অর্জন তাদের!

বাংলাদেশ নিজেদের ক্রিকেট ইতিহাসের প্রথম শিরোপাটা এভাবে জিততে চাইবে না নিশ্চয়! তবে ডাবলিনের আকাশ খুব একটা ভরসা দিচ্ছে না। ২০.১ ওভারের সময় সেই যে বৃষ্টি ঝরা শুরু, ঘণ্টা পেরিয়ে সেই বৃষ্টি ঝরে চলছেই।

খেলা থামার আগে ১৩১ রান তুলে অবিচ্ছিন্ন ক্যারিবীয়দের ওপেনিং জুটি। শাই হোপ ৫৬ বলে ৬৮ আর সুনীল আমব্রিস ৬৫ বলে ৫৯ রানে ক্রিজে আছেন। টাইগার বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে মোস্তাফিজ ৩ ওভারে দিয়েছেন ৩৬ রান। ২১তম ওভার চলার মধ্যেই ৬জন বোলারকে ব্যাবহার করেছেন মাশরাফী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ত্রিদেশীয় সিরিজফাইনালবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রথম প্রযোজনাতেই বাজিমাত, ডালাসে দর্শক মাতাল রঙ্গমঞ্চের ‘জ্বীন কফিল’

জুলাই ৬, ২০২৬

যুক্তরাষ্ট্রে সুপার টাইফুন ‘বাভি’-এর তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনির জানাজা থেকে ট্রাম্পকে হত্যার ডাক

জুলাই ৬, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

জুলাই ৬, ২০২৬

‘যেখানে শুরু সেখানেই শেষ’ নেইমারের

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT