চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খেলার সুযোগ পাবেন ভাবেননি ইভান্স

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৭ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

এক ম্যাচ আগেও ছিলেন ‘অখ্যাত’ এক ক্রিকেটার। বিপিএলে পাঁচ ম্যাচে সর্বোচ্চ ইনিংসটি ছিল কেবল ১০ রানের। দুই ইনিংসে আউট হন আবার রানের খাতা খোলার আগেই। রাজশাহী কিংসের সেই ব্যাটসম্যানের কাছ থেকেই এলো ষষ্ঠ আসরের প্রথম সেঞ্চুরি।

ইংলিশ ক্রিকেটার লরি ইভান্স এবারই প্রথম বিপিএল খেলতে এসেছেন। শুরুতে ব্যাট করতেন ছয় নম্বরে। রানে ফেরাতে আগের ম্যাচে নামানো হয় ওপেনিংয়ে। তাতে অবশ্য কাজ হয়নি। উল্টো মেরে বসেন ‘ডাক’।

পাঁচ ম্যাচে একজন ব্যাটসম্যান মাত্র ১৩ রান করলে স্বাভাবিকভাবেই একাদশে থাকার সম্ভাবনা কমে আসে। কিন্তু রাজশাহীর টিম ম্যানেজমেন্ট আরেকটি সুযোগ দিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে খেলালেন ওপেনার হিসেবেই। আস্থার প্রতিদান দারুণভাবেই দিয়েছেন। ৩১ বছর বয়সী ইভান্স খেলেন ৬২ বলে অপরাজিত ১০৪ রানের অসাধারণ ইনিংস।

ম্যাচ শেষে ইভান্স জানালেন ছন্দ হারিয়েও খেলার সুযোগ আসবে তা ভাবতেই পারেননি, ‘এটা আমার কাছে বিশেষ কিছুই। আমি আমার কোচ ও স্বত্ত্বাধীকারীর প্রতি কৃতজ্ঞ যে তারা আমাকে এমন একটি সুযোগ দিয়েছে। এটা আমি ভাবিইনি।’

‘অসাধারণ লাগছে। এখন পর্যন্ত এটাই (সেঞ্চুরি) কিছুটা কঠিন ছিল। এমনও হতে পারে পরের ম্যাচে আমি প্রথম বলেই আউট হয়ে গেছি। অতএব আপনাকে আপনার লেভেল বুঝে খেলতে হবে। সেটা যতখানি সম্ভব। যখন সময় খারাপ যায় তখন নিজের ওপর বিশ্বাসটা রাখা জরুরি। অবশ্যই আমি ভাবিনি যে সেঞ্চুরি করবো।’

আগে ব্যাট করা রাজশাহী ২৮ রানে ৩ উইকেট হারিয়ে ‍শুরুতে ধুঁকছিল। সব দায়িত্ব যেন একাই কাঁধে তুলে নেন ইভান্স। ৯ চার, ৬ ছক্কায় অপরাজিত ইনিংস।

Reneta

দলকে টেনে তোলার লড়াইয়ে সহযোদ্ধা হিসেবে পেয়েছিলেন রায়ান টেন ডেসকাটকে। ডাচ ব্যাটসম্যান ৪১ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন। দুজনে চতুর্থ উইকেট জুটিতে অবিচ্ছন্ন থেকে যোগ করেন ১৪৮ রান। তাতে রাজশাহীর পুঁজিটাও হয়ে যায় বড় (১৭৬)। পরে কামরুল ইসলাম রাব্বি, মোস্তাফিজুর রহমানদের দারুণ বোলিংয়ে আসে ৩৮ রানের জয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইভান্সবিপিএল-২০১৯বিপিএল-৬রাজশাহীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT