চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খেলাধুলাকে এগিয়ে নিতে আরও উদ্যোগ নেবে আই-ক্রিয়েশন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩০ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০১৮
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

প্রথমবারের মত বাস্কেটবল আয়োজন। কিন্তু এখানেই শেষ নয়। পিছিয়ে পড়া খেলাধুলাকে এগিয়ে নিতে ভবিষ্যতে আরও বিভিন্ন আয়োজন করবে আই-ক্রিয়েশন। চ্যানেল আই অনলাইনকে শনিবার এমন আশার কথাই শোনালেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রেজওয়ান-উর রশিদ মজুমদার।

আই-ক্রিয়েশনের পৃষ্ঠপোষকতায় শনিবার শেষ হয়েছে দুইদিনব্যাপী ‘ফায়ারবল থ্রি ইনটু থ্রি বাস্কেটবল টুর্নামেন্ট’। মূলধারার বাস্কেটবল থেকে একটু ভিন্ন ফরম্যাটের এই খেলাটিতে অংশ নিয়েছিল ছেলেদের ১৮টি ও মেয়েদের ১০টি দল। দলে পাঁচজনের মধ্যে তিনজন সরাসরি খেলতে পারেন ম্যাচে। রেফারির অনুমতি নিয়ে যখন তখন খেলোয়াড় পরিবর্তন করা সম্ভব। মূল কোর্টকে অর্ধেকভাগে ভাগ করে একটি বাস্কেটে হয় খেলা। খেলার সময় ১০মিনিট। আয়োজনটির মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই ও চ্যানেল আই অনলাইন।

ছেলেদের বিভাগ থেকে জোসেফাইটসকে ১৩-১০ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গোল্ড স্কুল। আর মেয়েদের বিভাগ থেকে চ্যাম্পিয়ন হাইব্রিডস দল। স্ট্যালিয়নকে তারা হারিয়েছে ২-১ পয়েন্টে। চ্যাম্পিয়ন দুই দলকে দেয়া হয়েছে ২০ হাজার টাকা করে প্রাইজমানি। রানার্সআপ দলদুটি পেয়েছে ১০ হাজার টাকা।

Banglabid

প্রথমবারের মত অলিম্পিকে অন্তর্ভুক্ত হয়েছে থ্রি ইনটু  থ্রি ফরম্যাটের বাস্কেটবল খেলাটি। নতুন ফরম্যাটে বাংলাদেশের রেকর্ডও নেহাত মন্দ নয়। এশিয়ার অন্যতম পরাশক্তি চীনকে দুবার, সঙ্গে ওমান-কিরগিজস্তানকে হারানোর অভিজ্ঞতাও আছে লাল-সবুজ থ্রি ইনটু থ্রি বাস্কেটবল দলের। ভবিষ্যতে সঠিক পৃষ্ঠপোষকতা আর সহযোগিতা পেলে অলিম্পিকে একদিন বাংলাদেশের পতাকাও তুলে ধরতে পারে খেলাটি।

কেবল মাত্র বাস্কেটবলই নয়। পিছিয়ে থাকা সম্ভাবনাময় খেলাগুলোকে একে একে উপরে তুলে আনতে ভবিষ্যতে আরও উদ্যোগ নেয়ার কথাই জানিয়েছেন রেজওয়ান-উর রশিদ মজুমদার, ‘আমরা চেষ্টা করবো আরও খেলাগুলোর সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য, বাংলাদেশকে জন্য উপহার দেয়ার জন্য। তরুণ-যুবকরা যেন মাদক থেকে সরে খেলাধুলার দিকে অনুপ্রাণিত হয় সে চেষ্টাও থাকবে আমাদের। ’

Reneta

একই আবেদন জানালেন বাস্কেটবল ফেডারেশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিনও। বাস্কেটবল খেলতে ছেলেমেয়েদের অনুপ্রেরণা যোগানোর জন্য অভিভাবকদের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। পড়াশোনার পাশাপাশি স্কুলগুলোতে খেলাধুলার বিকাশ ঘটানোর আবেদন তার, ‘সরকারের তরফ থেকে যদি প্রতি স্কুলে একটি করে বাস্কেটবল আর দুটো করে বলও দেয়া হয় তাহলে কিন্তু খেলাটার প্রসার ঘটে। অনেক জেলাতেই বাস্কেটবল কোর্টই নেই। সঠিক পরিচর্যা আর কোর্টে খেলা থাকলে অবশ্যই আমরা পারবো।’

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ম্যানইউ-চেলসি আগুনে ম্যাচ ড্র, ম্যানসিটির বিশাল জয়

পরবর্তী

ফেডারেশন কাপে ‘গ্রুপ অব ডেথে’ শেখ জামাল-মোহামেডান

পরবর্তী

ফেডারেশন কাপে 'গ্রুপ অব ডেথে' শেখ জামাল-মোহামেডান

মইনুলকে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার জন্য ৫৫ সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের বিবৃতি

সর্বশেষ

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

গ্যাস সংকট: কমছে না গাড়ির দীর্ঘ সারি

আগস্ট ২৩, ২০২৬

হিজাব পরার বাধ্যবাধকতার প্রচেষ্টাকে উপেক্ষা করছেন ইরানি নারীরা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT