চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মইনুলকে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার জন্য ৫৫ সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের বিবৃতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৪ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০১৮
বাংলাদেশ
A A

সাংবাদিক, কলামিস্ট ও দৈনিক আমাদের নতুন সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলে গালি দেওয়ায় ব্যারিস্টার মইনুল হোসেনেকে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন ৫৫ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক।

কেবলমাত্র সাংবাদিকসুলভ প্রশ্ন করায় কাউকে এরকম ক্ষিপ্ত হয়ে চরিত্রহীন বলার এখতিয়ার কারো নেই বলে উল্লেখ করেন তারা।

বিবৃতিতে বলা হয়, এটা শুধু মাসুদা ভাট্টিকে অপমান করা হয়েছে বলে নয়, বরং ভবিষ্যতে যাতে কেউ আর এভাবে কাউকে ব্যক্তি আক্রমণ না করেন সেটা নিশ্চিত করার জন্যই অবিলম্বে তার কাছ থেকে প্রকাশ্যে একটি মার্জনা প্রার্থনা আসা প্রয়োজন।

শনিবার দেয়া ওই বিবৃতিতে সমর্থন দিয়েছেন: প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, দ্য ডেইলি অবজারভারের সম্পাদক ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক আমাদের নতুন সময়ের সম্পাদক নাঈমুল ইসলাম খান, বাসসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক হারুন হাবীব, ইটিভির এডিটর ইন চিফ অ্যান্ড সিইও মঞ্জুরুল আহসান বুলবুল, একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, ডিবিসির প্রধান সম্পাদক ও সিইও মঞ্জুরুল ইসলাম মঞ্জু, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান নির্বাহী এডিটর ইন চিফ শামসুর রহমান, মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আবু বকর চৌধুরী, বিডিনিউজ২৪.কম এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালেদী, দ্য ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান, এনার্জি এ্যান্ড পাওয়ার সম্পাদক মোল্লাহ আমজাদ হোসেন, জিটিভির প্রধান নির্বাহী ও এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা, পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর, এটিএন নিউজের সংবাদ ও অনুষ্ঠান প্রধান মুন্নী সাহা, এটিএন বাংলার হেড অব নিউজ জ ই মামুন, দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক নাসিমা খান মন্টি, দৈনিক আমাদের নতুন সময়ের সংযুক্ত সম্পাদক কবি অসীম সাহা, সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হোসেন মঞ্জু, প্রথম আলোর সহযোগী সম্পাদক সোহরাব হোসেন, দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক আনিসুল হক, দৈনিক সমকালের উপ-সম্পাদক আবু সাঈদ খান, দৈনিক আমাদের নতুন সময়ের গ্রুপ যুগ্ম সম্পাদক বিভুরঞ্জন সরকার, দৈনিক প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরীফ, শাহীন রেজা নূর, ইনাম আহমেদ।

এছাড়াও রয়েছেন শওকত হোসেন মাসুম, দৈনিক প্রথম আলো, ওমর ফারুক, সাবেক সাধারণ সম্পাদক, বিএফইউজে, শাবান মাহমুদ, জেনারেল সেক্রেটারী, বিএফইউজে, সালেক নাসিরুদ্দীন, এডিটরিয়াল ইনচার্জ, ভোরের কাগজ,মাহবুব কামাল, সহকারী সম্পাদক, যুগান্তর, দীল রওশন সীমু, সিনিয়র সাব এডিটর, যুগান্তর , মোঃ আশরাফ আলী, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক, প্রণব সাহা- সম্পাদক ডিবিসি, প্রভাষ আমিন- হেড অব নিউজ (এটিএন নিউজ), জায়েদুল আহসান পিন্টু, সম্পাদক ডিবিসি, নবনীতো চৌধুরী সম্পাদক ডিবিসি, মাসুদ কামাল, সিনিয়র নিউজ এডিটর বাংলা ভিশন, অজয় দাশগুপ্ত, সহযোগী সম্পাদক, সমকাল, সালিম সামাদ, সিনিয়র সাংবাদিক ও বাংলাদেশ প্রতিনিধি, আরএসএফ, জাহিদ হোসেন, স্পেশাল এফেয়ারস এডিটর, ইন্ডিপেন্ডেন্ট টিভি, দুলাল আহমেদ চৌধুরী, নির্বাহী সম্পাদক, দৈনিক জাগরণ, ইকবাল মোহাম্মদ খান, নির্বাহী সম্পাদক, দৈনিক আমাদের অর্থনীতি, আমান উদ দৌলা, বিশেষ প্রতিনিধি, দৈনিক আমাদের নতুন সময়, মাহবুবুল আলম, উপ-সম্পাদক, দৈনিক আমাদের অর্থনীতি, শোয়েব চৌধুরী, এশিয়ান এজ, সৈয়দ আশফাকুল হক, চীফ নিউজ এডিটর, ডেইলী স্টার, আমিনুর রশিদ, হেড অব নিউজ, চ্যানেল ৯, সুকান্ত গুপ্ত অলক, নির্বাহী সম্পাদক, দেশ টিভি, জুলফিকার রাসেল, সম্পাদক, বাংলাট্রিবিউন.কম।

‘সাংবাদিক, কলামিস্ট ও দৈনিক আমাদের নতুন সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক মাসুদা ভাট্টি একাত্তর টেলিভিশনে ব্যারিস্টার মঈনুল হোসেনকে একটি প্রশ্ন করার প্রেক্ষিতে ব্যারিস্টার মইনুল হোসেন মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলে গাল দেন। এরপর থেকেই তীব্র সমালোচনার মুখে পড়েন ব্যারিস্টার মইনুল হোসেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্যারিস্টার মইনুল হোসেনমাসুদা ভাট্টি
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশ: বস্ত্রশিল্পের সংকট সমাধানে উচ্চপর্যায়ের কমিটি গঠন

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

পরীক্ষার সময় এআই এজেন্ট নিয়ন্ত্রণ হারিয়ে সাইবার হামলা করেছে হাগিংফেসে

জুলাই ২২, ২০২৬

কষ্টটা অনেক বেশি এবং এই ক্ষত শুকাতে সময় লাগবে: মেসি

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত।

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যুতে ডিআরইউ’র শোক

জুলাই ২২, ২০২৬

আয়ু বাড়লেও কমছে সুস্থ জীবনযাপনের সময়: গবেষণা

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT