চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খেলতে না পারায় খুবই হতাশ মাশরাফী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫০ অপরাহ্ণ ১০, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ডাবলিনে বৃহস্পতিবার ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর আক্ষেপই ঝরল মাশরাফী বিন মোর্ত্তজার কণ্ঠে। ম্যাচে টস পর্যন্ত করা সম্ভব হয়নি টানা বৃষ্টি-বিভ্রাটে। নিজেদের পরখ করে নেয়ার আরেকটি সুযোগ হাতছাড়া তাতে। এই খেলতে না পারাটা হতাশ করেছে টাইগার অধিনায়ককে।

‘হ্যাঁ, অবশ্যই। খুবই হতাশাজনক। আমি এই ম্যাচ খেলতে পারলেই খুশি হতাম।’

খেলতে না পারার হতাশার পিঠে প্রকৃতির খেয়ালের উপর যে কারো নিয়ন্ত্রণ নেই সেটাও মনে করিয়ে দিলেন মাশরাফী।

‘আবহাওয়া নিয়ে আপনি কিছুই করতে পারবেন না। আমরা জানতাম বৃষ্টি হতে পারে। কিন্তু সারাদিন বৃষ্টি, খুবই হতাশাজনক। আবার এটা মেনে নেয়া ছাড়া কিছু করারও নেই।’

বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দুদলকে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে। উভয় দলই পেয়েছে দুটি করে পয়েন্ট। তাতে প্রথম লেগ শেষে টেবিলের শীর্ষে মাশরাফীর দল। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে উড়িয়ে দেয়া টাইগারদের পয়েন্ট ৬।

সিরিজের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডকে ১৯৬ রানের বিশাল ব্যবধানে হারানোর সুবাদে ৫ পয়েন্ট পায় উইন্ডিজ। যার একটি বোনাস পয়েন্ট। বাংলাদেশের সঙ্গে হেরে তাদের পয়েন্ট পাঁচেই স্থির আছে।

Reneta

ত্রিদেশীয় সিরিজের প্রথম ধাপের তিনটি ম্যাচ শেষ হয়েছে। শনিবার চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে আয়ারল্যান্ড-উইন্ডিজ। সোমবার বাংলাদেশ খেলবে উইন্ডিজের বিপক্ষে। বুধবার শেষ ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে নামবে টাইগাররা। ১৭মে, শুক্রবার ফাইনাল। শিরোপার মঞ্চে খেলার পথে অনেকটাই এগিয়ে লাল-সবুজরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাশরাফীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT