চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুলে দেয়া হলো জনপ্রিয় বিনোদন কেন্দ্র ‘ওয়াল্ট ডিজনি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪১ পূর্বাহ্ণ ১৩, জুলাই ২০২০
আন্তর্জাতিক
A A

করোনার মহামারির কারণে মার্চ থেকে ‘অনির্দিষ্টকালের’ জন্য বন্ধ থাকা জনপ্রিয় বিনোদন কেন্দ্র ওয়াল্ট ডিজনি খুলে দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।

স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে খোলার ঘোষণা দিয়েছে থিম পার্কটি।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, ওয়াল্ট ডিজনির ‘ম্যাজিক কিংডম’ এবং ‘অ্যানিম্যাল কিংডম’ শনিবার খুলে দেওয়া হলেও ডিজনি হলিউড স্টুডিও খোলার সিদ্ধান্ত রয়েছে ১৫ জুলাই।

তবে দর্শনার্থীদের অবশ্যই মাস্ক পরে অন্যান্য সুরক্ষা ব্যবস্থা মেনে অরল্যান্ডোর কমপ্লেক্স ঘুরতে হবে। কারণ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আড়াই লাখেরও বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৪ হাজার ১৯৭ জন।

কিন্তু করোনা পরিস্থিতি এখনো পুরোপুরি স্থিতিশীল না হতেই ডিজনির পার্ক খোলার  এমন সিদ্ধান্তের মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন অনেকেই। দীর্ঘ চারমাস পর ডিজনি খুলে দেওয়ায় খুশি হয়েছেন লকডাউনে বাড়ি থাকা অনেক বিনোদনপ্রত্যাশী।

শনিবারের এক  ছবিতে দেখা যায়, সামাজিক দূরত্ব ও সীমিত পরিসরে ডিজনি খুলে দেয়ার পর মানুষ লাইন ধরে টিকিট সংগ্রহ করছেন। নানান রাইড উপভোগ ও দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখছেন।

Reneta

গত মার্চের মাঝামাঝিতে ডিজনিল্যান্ড কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, কোভিড-১৯ কারণে অনিশ্চিত অবস্থায় তাদের কাছে অতিথি ও কর্মচারীদের সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। তাই স্বাস্থ্য বিশেষজ্ঞ ও সরকারের নির্দেশনা মেনে ডিজনিল্যান্ড রিসোর্ট ও ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ড রিসোর্ট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

সঙ্গে আরও জানানো হয়, বন্ধ থাকা অবস্থায় পার্কের কর্মচারীরা তাদের বেতন পাবেন। এমনকি ঘণ্টাভিত্তিক কর্মীদের ১৮ এপ্রিলের মধ্যে টাকা পরিশোধ করা হবে।ডিজনির পাশাপাশি চলতি সপ্তাহে খুলে দেওয়া হয়েছে আরও কিছু পার্ক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়াল্ট ডিজনিথিম পার্কযুক্তরাষ্ট্রের ফ্লোরিডা
শেয়ারTweetPin

সর্বশেষ

যার পরিচালিত ম্যাচে কখনও জেতেনি আর্জেন্টিনা, সেই ভিনচিচ ফাইনালের রেফারি

জুলাই ১৭, ২০২৬

বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড়, মেলেনি স্বীকৃতি

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কাপ্তাই হ্রদে পানি বাড়ছে, খুলতে পারে বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বায়ুদূষণে প্রতিদিন প্রাণ হারাচ্ছে ২৪২ জন

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলের নতুন সামরিক ঘাঁটি

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT