খুলেছে ব্যাংক-বীমা-শেয়ার বাজার, অপেক্ষায় এনজিও

ব্যাংক শাখায় গ্রাহকরা ব্যাংকিং সেবা নিচ্ছেন, ব্যাংক, বীমা ও শেয়ার বাজারের খোলা কার্যক্রমের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
কোরবানি ঈদশেষে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে খুলেছে ব্যাংক, বীমা এবং শেয়ারবাজার।
রোববার বাণিজ্যিক ব্যাংকগুলোতে গ্রাহকের উপস্থিতি ছিল যথেষ্ট। বিশেষ করে ঈদুল আযহা এবং লকডাউন বিবেচনায় কোনো কোনো শাখায় গ্রাহকের লাইনও দেখা গেছে।
বিধিনিষেধের সময় ব্যাংকে লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা, বীমা কোম্পানির হেড অফিসসহ গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে ১০টা থেকে ৩টা, আর শেয়ার বাজারে ট্রেডিং চলবে ১০টা থেকে ১টা পর্যন্ত।
ব্যাংকের সাথে সমন্বয় করে ঠিক করা হয়েছে শেয়ার বাজারের লেনদেনের সময়সূচী।
তবে ব্রোকারেজ হাউজগুলোতে স্বশরীরে গ্রাহক আসা নিরুৎসাহিত করা হয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নির্দেশনায়।
ক্ষুদ্রঋণ দানকারী এনজিওদের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) এর নির্বাহী চেয়ারম্যান মো. ফসিউল্লাহ জানিয়েছেন: সোমবার এনজিও খোলার সিদ্ধান্ত হতে পারে।






