চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুলনায় মেয়েকে মেরে আত্মহত্যা করলেন বাবা

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৩:৩৩ পূর্বাহ্ণ ০৬, জানুয়ারি ২০১৬
অন্যান্য, অপরাধ
A A

খুলনায় বাবা মেয়ের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে প্রতিবন্ধী মেয়েকে শ্বাসরোধে হত্যার পর গলায় রশি দিয়ে সরকারি চাকুরীজীবী বাবা আত্মহত্যা করেছেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছেন, পরমাণু শক্তি কমিশন খুলনা আঞ্চলিক অফিসের হিসাব রক্ষক মোস্তফা কামাল নগরীর ৭ নম্বর আহসান আহমেদ রোডের তৃতীয় তলা বাড়ির নিচ তলায় পরিবারসহ ভাড়া থাকতেন। গত রাতে তিনি তার প্রতিবন্ধী বড় মেয়ে সুমাইয়াকে নিয়ে এক ঘরে ঘুমিয়ে ছিলেন।

সকালে পরিবারের সদস্যরা সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মোস্তফা কামাল এবং খাটে মেয়ের মৃতদেহ দেখতে পায়। পুলিশ এসে লাশ দু’টি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠায়।

ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। ওসি শফিকুল ইসলাম জানান, চিরকুটে মোস্তফা কামাল নিজের মৃত্যুর জন্য তার অফিসের পরিচালককে দায়ী করেছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক এবং অফিসের নানা অশান্তিতে মেয়েকে হত্যার পর মোস্তফা কামাল আত্মহত্যা করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুলনাহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT