চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘খুলনায় নির্বাচন সুষ্ঠু না হওয়ার মতো পরিস্থিতি হয়নি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৮ অপরাহ্ণ ১৪, মে ২০১৮
রাজনীতি
A A
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন-আওয়ামী লীগ

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হবে না- এমন কোনো পরিস্থিতি খুলনায় এখনো সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক।

মঙ্গলবারের নির্বাচন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির প্রার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ কথা বলেন তিনি।

আব্দুল খালেক বলেন, বিএনপি’র পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, তাদের নেতাকর্মীদের নির্বাচনী মাঠে থাকতে দেয়া হচ্ছে না। কিন্তু অভিযোগটি ভুল।

Banglabid

নির্বাচন কাভার করতে খুলনায় অবস্থানরত ঢাকা ও খুলনাসহ বিভিন্ন এলাকার গণমাধ্যমকর্মী সাংবাদিকদের খালেক অনুরোধ জানান মাঠ পর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে তার বক্তব্যের সত্যতা যাচাই করতে।

এর আগে সোমবারই সংবাদ সম্মেলন করে বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুু অভিযোগ করেন, নির্বাচনে পুলিশ সরকারের পক্ষ হয়ে মাঠে নেমেছে। কিন্তু তারপরও ভোটের পরিবেশ যদি সুষ্ঠু হয় তবে ভোটারদের রায় মেনে নেবেন বলে জানিয়েছেন তিনি।

শেষ মুহূর্ত পর্যন্ত খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন বর্জন করবেন না বলে ঘোষণা দিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুু। বলেছেন, নির্বাচনী মাঠে থেকে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন তিনি।

Reneta

ইতোমধ্যে খুলনা নগরীর ভোটকেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ব্যালট বাক্সসহ অন্যান্য সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৯ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে পুরো শহর জুড়ে।খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন

শহর জুড়ে নিরাপত্তা জোরদারের পাশাপাশি সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, খুলনা সিটি কর্পোরেশনের সাড়ে ৫ লাখ ভোটার যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেজন্য প্রয়োজনীয় সবরকম প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ও প্রশাসন নির্দেশনা দিয়েছে, কোনোভাবেই যেন সিটি নির্বাচন বিতর্কের মুখে না পড়ে এবং সংশ্লিষ্ট কেউ যেন পক্ষপাতমূলক আচরণে অভিযুক্ত না হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুলনা সিটি কর্পোরেশনলিড নিউজ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

কোটা বহালের দাবিতে মুক্তিযোদ্ধাদের অবস্থান কর্মসূচি

পরবর্তী

শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে: আওয়ামী লীগের মেয়র প্রার্থী

পরবর্তী

শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে: আওয়ামী লীগের মেয়র প্রার্থী

আওয়ামী লীগ

ভারত বিরোধিতাই বিএনপির রাজনীতি: হাসান মাহমুদ

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT