চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুলনায় একদিনে করোনায় ৫ জনের মৃত্যু, আইসিইউতে ১৩

দানিয়েল সুজিত বোস দানিয়েল সুজিত বোস
১:০৫ অপরাহ্ণ ১২, জুন ২০২১
- সেমি লিড, খুলনা, জনপদ
A A

খুলনায় গত ২৪ ঘণ্টায় করোনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের সবারই হাসপাতালে মৃত্যু হয়েছে। এছাড়াও আইসিইউতে চিকিৎসাধীন আছেন আরও ১৩ জন। 

আজ শনিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘন্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন করোনা আক্রান্ত হয়ে এবং চারজন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ২৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ জন।

শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় খুলনা জেলা ও মহানগরীতে ৩৩৩ জনের নমুনা পরীক্ষার বিপরীতে ১১৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়, যা মোট নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩৪ শতাংশ।

জানা যায়, ক্রমেই করোনা রোগীর চাপ বেড়ে যাওয়ায় খুলনা ১০০ শয্যাবিশিষ্ট ডেডিকেটেড হাসপাতালে ১০০ থেকে ১৩০ জনে উন্নীত করলেও ৩০ জনকে ফ্লোরে চিকিৎসা নিতে হচ্ছে।

মুমূর্ষু রোগী ব্যতীত সকলকেই বাসায় সেবা নিতে অনুরোধ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Reneta

এখন পর্যন্ত খুলনা বিভাগে মৃতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। সেইসঙ্গে শনাক্তের সংখ্যা ৩৮ হাজার ছাড়িয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা জানান, করোনা সংক্রমণের শুরু থেকে আজ শনিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ৩৮ হাজার ৮০৫ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭০৬-এ। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ হাজার ৭৭৪ জন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।

শুক্রবার সকালে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় খুলনায় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যান্ত রবিবার থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধকল্পে জেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসখুলনা
শেয়ারTweetPin

সর্বশেষ

মুন্সিগঞ্জের বালাশুরে গরুর খামারিদের সমবায়ভিত্তিক সাফল্য

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশকে ইউরোপের দিকে ঝোঁকার পরামর্শ দিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ মার্ক শেরে শার্লে

জুলাই ১৮, ২০২৬

‘সাহিত্যের প্রতি রুচিশীল মনন নির্মাণে আবুল হাসনাতের ভূমিকা ছিল অসাধারণ’

জুলাই ১৮, ২০২৬

চট্টগ্রাম-দোহাজারী রেলপথের উন্নয়ন হলে জলাবদ্ধতায় আর রেল চলাচল বন্ধ হবে না

জুলাই ১৮, ২০২৬

কোটা আন্দোলনকে গণঅভ্যুত্থানে রূপ দিয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT