বাংলাদেশ

খুলনার ৩৬টি আসনে ২০ হাজার নির্বাচনী কর্মকর্তা

নির্বাচনী কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষ

খুলনার ৩৬টি আসনে ২০ হাজার নির্বাচনী কর্মকর্তা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনায় প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারসহ সকল নির্বাচনী কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন প্রায়।

কোনো নির্বাচনী কর্মকর্তা রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত কিনা সেটাও খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের প্রতি আহবান রয়েছে প্রশাসনের। একই রকম প্রস্তুতি সম্পন্ন করেছে পুলিশ প্রশাসনও।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগে ৩৬টি আসনের ৪ হাজার ৮’শ ৩৪টি কেন্দ্রে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবেন প্রায় ২০ হাজার নির্বাচনী কর্মকর্তা। পাশাপাশি প্রতি উপজেলায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে একজন করে এবং সিটি কর্পোরেশনে ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটও নিয়োগ দেওয়া হয়েছে।

গ্রহণযোগ্য ও যোগ্যতাসম্পন্ন প্রিজাইডিং অফিসার, এ্যসিসট্যান্স প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারদের তালিকা প্রস্তুত করা হয়েছে, জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

তবে দলের প্রতি অনুগত লোকদেরকে নির্বাচন পরিচালনার কাজে নিয়োগ না দেওয়ার দাবি রয়েছে সরকার ও বিরোধী দলের নেতা কর্মীদের।

এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা বা সদস্যদের মধ্যে কারোর পক্ষপাতমূলক আচরণের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ডিআইজি।

বিষয়:একাদশ জাতীয় সংসদ নির্বাচনখুলনা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…