চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুলনার ২১০ রান টপকে কুমিল্লার অবিশ্বাস্য জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৭ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

বিপিএলে সিলেট পর্বের শেষ ম্যাচে হলো রান উৎসব। বিস্ফোরক ব্যাটিংয়ে রাতটি রাঙিয়েছেন ক্যারিবিয়ান তারকা জনসন চার্লস। খুলনা টাইগার্সের ২১০ রান ১০ বল হাতে রেখে তাড়া করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স জয় পেয়েছে ৭ উইকেটে।

৫৬ বলে ১০৭ রানের অপরাজিত ইনিংস খেলেন জনসন। মারেন ১১টি ছক্কা, ৫টি চার। তার আগে কুমিল্লার ওপেনার ৩৯ বলে খেলে যান ৭৩ রানের ইনিংস। তাতে ১৮.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

এটি টি-টুয়েন্টিতে জনসনের দ্বিতীয় সেঞ্চুরি, দুটিই এসেছে বিপিএলে।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে তামিম ইকবাল ও শাই হোপ ঝড় তোলেন ব্যাট হাতে। নব্বইয়ের ঘরে থামেন তারা। সেঞ্চুরি বঞ্চিত হওয়ার রাতে খুলনা ২০ ওভারে তোলে ২ উইকেটে ২১০ রান।

৬১ বলে ৯৫ রান করে আউট হন তামিম। হোপ ৫৫ বলে ৯১ রানে অপরাজিত থাকেন।

তামিম ও হোপের দ্বিতীয় উইকেট জুটিতে আসে ১০৪ বলে ১৮৪ রান। তাদের লড়াই বিফলে যায় জনসন চার্লসের মহাকাব্যিক ইনিংসের কাছে।

Reneta

ম্যাচের শুরুটা হয় চমক দিয়ে। ৮ ম্যাচে মাত্র দুটিতে জয় পাওয়া খুলনা বদলে ফেলে অধিনায়ক। ইয়াসির আলির বদলে দায়িত্বে আনা হয় শাই হোপকে। ক্যারিবিয়ান ব্যাটসম্যান জ্বলে ওঠেন দায়িত্বের প্রথম ম্যাচেই। তবে শেষ হাসি হেসেছে আরেক ক্যারিবিয়ান জনসন ও তার দল কুমিল্লা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চার্লসবিপিএল-২০২৩লিড স্পোর্টসশাই হোপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্ধারমানিক ইকোট্যুরিজম কেন্দ্রের বন অফিসের সামনে বাঘের দেখা

জুলাই ২৫, ২০২৬

আলোকিত মানুষ গড়ার কারিগর অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদের ৮৭তম জন্মদিন

জুলাই ২৫, ২০২৬

ভবিষ্যত প্রজন্মকে প্রাণ-প্রকৃতি রক্ষার আন্দোলনে সম্পৃক্ত হবার আহ্বান

জুলাই ২৫, ২০২৬

মানবিক কারণেই জুলাইয়ের পক্ষে ভূমিকা রেখেছে সেনাবাহিনী: প্রতিরক্ষা উপদেষ্টা

জুলাই ২৫, ২০২৬

আগামী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT