চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুলনার নির্বাচন নিয়ে খোদ সরকারি দলের কেন এতো অভিযোগ?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৩ অপরাহ্ণ ০৯, মে ২০১৮
রাজনীতি
A A
নির্বাচন

খুলনা সিটি নির্বাচন নিয়ে খোদ সরকারি দলেরই অভিযোগ অনেক। খুলনা সিটি করপোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। তাদের অভিযোগ, বিএনপি প্রার্থীর পক্ষে তাদের নেতারা অংশগ্রহণ করতে পারলেও আওয়ামী লীগের ক্ষেত্রে সেটি হচ্ছে না।

বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাকক্ষে ইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এইচ টি ইমাম।

এইচ টি ইমাম বলেন, খুলনায় স্থানীয় সংসদ সদস্যরা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারছে না। প্রয়োজনে আরপিও সংশোধনের জন্য ইসির প্রতি জানান তিনি।

এসময় তিনি অভিযোগ করেন, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে কোনো লেভেল প্লেয়িং ফিল্ড নেই। রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুস আলী পক্ষপাতদুষ্ট। তিনি অতীতে একটি বিশেষ দলের সঙ্গে ছিলেন এবং সংবিধান বিরোধী মনোভাব পোষণ করেন। 

এদিকে ইসি সচিব মো. মোখলেছুর রহমান জানিয়েছেন, খুলনার রিটার্নিং কর্মকর্তাকে সহযোগিতার জন্য একজন যুগ্ম-সচিবকে সেখানে পাঠানো হয়েছে।

এর আগে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের নেতৃত্বে নির্বাচন কমিশনে যায় দলটির পাঁচ সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে আরও ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, আব্দুর রহমান, দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ ও কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওসার।

Reneta

ইসির পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ ও অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নির্বাচনলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সিটি কর্পোরেশন জুলাই গ্রাফিতি অপসারণের নির্দেশ দেয়নি: চসিক মেয়র

মে ১৮, ২০২৬

১৫ বছর পর আসছে ‘টিনটিন’-এর সিক্যুয়েল

মে ১৮, ২০২৬

যুক্তরাষ্ট্রের ইনোভেশন অ্যাওয়ার্ড পেল বাংলাদেশ রেলওয়ে ও রেলপ্রকৌশলী বাবু

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এনসিপি-বিএনপি উত্তেজনায় চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ ঘোষণা

মে ১৮, ২০২৬

আনচেলত্তির ডাক মিলবে, নাকি ব্রাজিলের ‘সমর্থক’ হয়ে থাকবেন নেইমার?

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT