চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুলনাকে ১৪৪ রানের চ্যালেঞ্জ জানাতে পারল চট্টগ্রাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৭ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা পর্বের প্রথমধাপে বোলারদের আধিপত্য দেখা গেছে অধিকাংশ ম্যাচেই। ব্যাটারদের সংগ্রাম করতে হয়েছে রান পেতে। চট্টগ্রামে দ্বিতীয় পর্বে উল্টো চিত্র দেখার আশা শুরুতে পূরণ হল না।

শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে টসে হেরে ব্যাট করা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৮ উইকেটে কেবল ১৪৩ রান পর্যন্ত যেতে পেরেছে।

দ্বিতীয় ওভারে এক রান করে ফেরেন ওপেনার কেনান লুইস। নাবিল সামাদের বলে ফরহাদ রেজার হাতে ধরা পড়েন।

পাওয়ার প্লের ৬ ওভারে ৪৬ রান তোলা চট্টগ্রাম বড় সংগ্রহের বার্তা দিয়েছিল। আফিফ হোসেনের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৫৭ রানের জুটি গড়েন জ্যাক উইলস। ২৮ রানে থিসারা পেরেরার বলে বোল্ড হন তিনি। এরপর কমতে থাকে রানের গতি।

প্রত্যাশা পূরণে ব্যর্থ সাব্বির রহমান। লঙ্কান স্পিনার সেকুগে প্রসন্নের বলে ফরহাদের ক্যাচে ৪ রানেই শেষ হয় তার ইনিংস। হতাশ করেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজও। ৬ রানের বেশি দিতে পারেননি।

ঢাকা পর্বে শেষদিকে ব্যাটিং ঝড় তোলা বেনি হাওয়েল সুবিধা করতে পারেননি। পেরেরার বলে ৫ রান করে ফিরতি ক্যাচে সাজঘরে হাঁটা দেন।

Reneta

৩৭ বলে ৩ চার ও ২ ছক্কায় আফিফ হোসেন ধ্রুব ৪৪ রান করে ক্রিজ ছাড়েন। তার উইকেট নেন ফরহাদ রেজা। বাকি ব্যাটাররা স্লগ ওভারগুলোতে কার্যকরী না হওয়াতে খুব বড় সংগ্রহ পায়নি চট্টগ্রাম।

কামরুল ইসলাম রাব্বির করা শেষ ওভারে ১৭ রান তুলেছে চট্টগ্রাম। শেষদিকে নাঈম ইসলামের ১৯ বলে ২ চার ও এক ছক্কায় ২৫ ও শরিফুল ইসলামের ৬ বলে এক চারে ১২ রানের অপরাজিত ইনিংসে ১৪৩ রান পর্যন্ত যেতে পারে বন্দরনগরীর দলটি।

খুলনা টাইগার্সের সফল বোলার পেরেরা, ৪ ওভারে ১৮ রানে তুলে নেন ৩ উইকেট। একটি করে উইকেট নেন রাব্বি, নাবিল, মেহেদী, প্রসন্ন ও ফরহাদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুলনাচট্টগ্রামবঙ্গবন্ধু বিপিএল-২০২২লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘নতুন বিয়ে করেছি বলে ভোট দিতে আসব না, তা কী হয়!’

পরবর্তী

আমাদের দেখে অন্যদের নির্বাচন শেখা উচিত: কাঞ্চন

পরবর্তী
ছবি: নাহিয়ান ইমন

আমাদের দেখে অন্যদের নির্বাচন শেখা উচিত: কাঞ্চন

সারাদেশে শৈত্যপ্রবাহ বাড়তে পারে

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT