ক্রিকেট

খুলনাকে উড়িয়ে ফাইনালে ঢাকা মেট্রো

খুলনা ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনা ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উল্লাস করছে, ফাইনালে উঠার আনন্দে ভাসছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

১১৯ রানের পুঁজিও নিয়েও বড় ব্যবধানে জিতে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টুয়েন্টির ফাইনাল নিশ্চিত করল ঢাকা মেট্রো। রংপুর বিভাগকে ৩৮ রানে হারিয়েছে লিগপর্বে সাত ম্যাচের প্রতিটিতেই জয় পাওয়া দলটি।

প্রথম কোয়ালিফায়ারে রংপুর বিভাগের কাছে হেরে যাওয়ায় ফাইনাল খেলার পথে আরেকটা ধাপ অতিক্রম করতে হয় মেট্রোকে। মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এনসিএল টি-টুয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে শিরোপার লড়াইয়ে নামবে রংপুর ও ঢাকা মেট্রো।

ছোট্ট লক্ষ্য দিয়েও ঢাকা মেট্রোকে জয় এনে দিয়েছেন বোলাররা। বিশেষ করে দুই স্পিনার রাকিবুল হাসান ও মোসাদ্দেক হোসেন। তাদের ঘূর্ণিতেই কুপোকাত হয়েছে খুলনা।

নাঈম শেখের ফিফটিতে (৫৭) আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৯ রান তোলে ঢাকা। জবাবে ১৭.৪ ওভারে ৮১ রানে গুটিয়ে যায় খুলনা। নুরুল হাসান সোহান সর্বোচ্চ ২২ রান করেন।

মোসাদ্দেক তিনটি, মারুফ মৃধা ও রাকিবুল দুটি করে উইকেট নেন।

বিষয়:জাতীয় ক্রিকেট লিগ টি২০ ঢাকা-রংপুর ফাইনাল সিলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…