দীপিকার সাথে বিচ্ছেদের পর আবারও নতুন করে প্রেমে পড়েছেন রণবীর কাপুর। আর এই মুহূর্তে তার নতুন প্রেমিকা হলেন আলিয়া ভাট। বলিউডের আকাশে-বাতাসে বেশ অনেকদিন ধরেই ভেসে বেড়াচ্ছে তাদের প্রেমের গুঞ্জন। তবে এবার মনে হয় প্রেম ছাড়িয়ে সরাসরি বিয়েতে গিয়ে ঠেকবে তাদের সম্পর্ক!
ইতিমধ্যেই এই তারকা জুটির বিয়ে নিয়ে জল্পনা শুরু হল বলিউড পাড়ায়। শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়িই নাকি বিয়ে করতে চলেছেন আলিয়া-রণবীর। সত্যি নাকি? বিয়ের প্ল্যান নিয়ে দিন কয়েক আগেই মজার উত্তর দিয়েছেন আলিয়া।
তিনি বলেন, আমি জীবনে প্ল্যান করে কোনও দিন কিছু করিনি। যখন যা হবার হবেই। তবে আমার প্রিয়জনেরা চান, আমি যেন ৩০ বছর বয়সে বিয়ে করে নেই। কিন্তু আমি ভাবছি তার আগেই বিয়ে করে নেব। আর এটা ভাবছি বলে নিজেই অবাক হয়ে যাচ্ছি।
বর্তমানে আলিয়ার বয়স ২৫। তাহলে সত্যিই কি তিনি দ্রুত বিয়ের ইঙ্গিত দিলেন? অন্য দিকে এক অনুরাগী সোশ্যাল মিডিয়ায় রণবীরকে প্রশ্ন করেন, কবে বিয়ে করছেন?
উত্তরে তিনি বলেন, ‘আশা করছি খুব তাড়াতাড়ি’। অর্থাৎ শিগগিরিই বিয়ের ইঙ্গিত দিয়েছেন রণবীরও। তা হলে কি সত্যিই খুব তাড়াতাড়ি সাতপাকে বাঁধা পড়ছেন আলিয়া-রণবীর?
বর্তমানে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত এই জুটি। ধারনা করা হচ্ছে, এই সিনেমার শুটিং থেকে এই দুই তারকার প্রেমের শুরু।









