চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুন করতে গিয়ে প্রেম, জিফাইভে দেশী ড্রামা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৩ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০২১
বিনোদন
A A

বাংলাদেশে এই প্রথম দীর্ঘ সিরিজ ফরম্যাটের কনটেন্ট আনছে ওটিটি প্লাটফর্ম জিফাইভ। যেখানে প্রতিটি সিজনের ২০টি পর্ব থাকবে যা নির্দিষ্ট সময় পরপর মুক্তি পাবে। সেই ধারাবাহিকতায় অরিজিনাল ড্রামা ‘এ এমন পরিচয়’ মুক্তি পেল জি ফাইভে।

সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জিফাইভ জানিয়েছে, নজরুল ইসলাম রাজুর পরিচালনায় এতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আইশা খান, শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী।

‘এ এমন পরিচয়’র কাহিনী নয়নতারাকে ঘিরে। যিনি ভাই হত্যার প্রতিশোধ নিতে হাজির হন ঢাকার প্রখ্যাত মির্জা হাউজে। কিন্তু ঘটনা অন্যদিকে মোড় নেয়। নয়নতারা তার ভাই হত্যার সন্দেহভাজন রুদ্রের প্রেমে পড়েন।

হত্যা রহস্যে এক নতুন অধ্যায়ের সূচনা হয় যা তাকে বাধ্য করে ভিন্ন পথে হাঁটতে। এটি নির্মাণের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, প্রেম-ভিত্তিক পলিটিক্যাল থ্রিলারটি নিশ্চিতভাবে বিশ্বজুড়ে দর্শকদের আকৃষ্ট করবে।

এর আগে ‘কন্ট্রাক্ট’, ‘মাইনকার চিপায়’, ‘ঠাণ্ডা’র ও ‘যদি কিন্তু তবুও’র মতো অরিজিনালগুলো নির্মাণ করে আলোচনায় এসেছিল জিফাইভ। এছাড়া জনপ্রিয় পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘লেডিস অ্যান্ড জেন্টালমেন’ নির্মাণ করেছিলেন।

জিফাইভ কর্তৃপক্ষ জানায়, প্রথম বাংলাদেশি অরিজিনাল ‘মাইনকার চিপায়’ মুক্তি পাওয়ার পর দর্শকদের জিফাইভ দেখার মাত্রা তিনগুণ বৃদ্ধি পেয়েছে।

Reneta

জিফাইভ গ্লোবাল’র চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ বলেন, “এ এমন পরিচয়’ মুক্তি দিয়ে আমরা আনন্দিত। যা জিফাইভ অরিজিনাল ড্রামা সিরিজ হিসেবে প্রথম। আমরা সবসময়ই নতুন নতুন ঘরানা ও ধারা নিয়ে কাজ করছি এবং বেশ কয়েকটি সিজন নিয়ে নতুন এই সিরিজ ফরম্যাটটি দর্শকরা সাদরে গ্রহণ করবে বলে আমাদের বিশ্বাস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইশা খানজিফাইভফারুকীমাইনকার চিপায়রোজী সিদ্দিকীলিড বিনোদনলেডিস এন্ড জেন্টলম্যানশহীদুজ্জামান সেলিমশ্যামল মাওলা
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT