চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুনির কাছ থেকে কিছু নেয়ার রুচি হয়নি আমার: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২১ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০১৬
রাজনীতি
A A

১৫ আগষ্টের নারকীয় হত্যাকাণ্ডের দেশে ফিরে আসার পরের বিভিন্ন স্মৃতি জাতির সামনে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও জানিয়েছেন দেশে ফেরার আগে ও পরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নানা কর্মকাণ্ড ও তা সামাল দেওয়ার অভিজ্ঞতা।

মঙ্গলবার বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ১৫ আগস্টের শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় প্রধানমন্ত্রী এসব বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ই আগস্টের হত্যাকান্ড এবং পরবর্তী সময়ে নিজের শোক, কষ্ট আর দুর্ভোগের বর্ণনা দিয়ে বলেন, সব কষ্ট বুকে চেপে রেখেছি। কিন্তু, কোনও দিন কারও কাছে নত হইনি। দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করে যাবেন বলেও জানিয়েছেন তিনি।

শেখ হাসিনা বলেন, ১৯৮১ সালে যখন আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত হই তখন আমি দিল্লিতে ছিলাম। আমার অবর্তমানেই আমাকে সভানেত্রীর দায়িত্ব দেয়া হয়। তারপর ১৭ই মে আমি দেশে আসি।

সেদিনের স্মৃতিচারণ করে তিনি বলেন, লাখো মানুষ আমার জন্য বৃষ্টিতে ভিজে বিমানবন্দরে গেছেন। লাখো মানুষের মধ্যে আমি আমার হারানো মা-বাবা ভাই বোন কাউকে পাইনি। কিন্তু, বাংলার মানুষের ভালবাসা, সমর্থন আমি পেয়েছি। আওয়ামী লীগের অগণিত কর্মীর সহযোগিতা পেয়েছি।

শেখ হাসিনা বলেন, আমি ধানমন্ডি ৩২ নম্বরে যেতে চাইলাম। মিলাদ পড়ব। জিয়াউর রহমান আমাকে ঢুকতে দেয়নি। আমার জন্য ৩২ নম্বর ছিল নিষিদ্ধ। আমরা বাইরে দাঁড়িয়ে মিলাদ পড়ে চলে এলাম।

Reneta

তিনি বলেন, জিয়াউর রহমান এখানে ওখানে বাড়ি দিতে চেয়েছে। কিন্তু, খুনির কাছ থেকে কিছু নেয়ার রুচি হয়নি আমার। জিয়াউর রহমান দিল্লিতে ও লন্ডনে আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন। কিন্তু, আমি বলেছি খুনির সঙ্গে আমার কোনও সাক্ষাত হবে না।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের দায়িত্বে থাকব এ বিষয়ে কখনও ভাবিনি। ভেবেছি, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। হত্যার বিচার করতে হবে।

১৫ আগষ্টে খালেদা জিয়ার কথিত জন্মদিন পালন না করার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ছেলে কোকোর জন্মদিন পালন করতে পারবে না বলেই বিএনপি নেত্রী জন্মদিন পালন করেননি। অনেকে তার ওই সিদ্ধান্তকে রাজনৈতিক উদারতা হিসাবে দেখাচ্ছে, আসল ঘটনা হচ্ছে কোকোর জন্মদিন (১২ আগস্ট) যেহেতু করতে পারবে না, তাই নিজেরটা করবে না। এটা হলো বাস্তব কথা।

ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংসদ উপনেতা সাজেদা চৌধুরী।

সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, উপদেষ্টমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে টেস্ট সিরিজ জয়

মে ২০, ২০২৬
‘সাবা’ চলচ্চিত্রের দৃশ্যে মেহজাবীন ও রোকেয়া প্রাচী

ঈদে চ্যানেল আইয়ে বিশ্বনন্দিত সেই ‘সাবা’

মে ২০, ২০২৬

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম সমাবেশে প্রধানমন্ত্রী

মে ২০, ২০২৬

ছিনতাই চাঁদাবাজি মব ভায়োলেন্সের বিরুদ্ধে জিরো টলারেন্স ডিএমপি কমিশনার

মে ২০, ২০২৬

বিদেশেও ভালো করবে বাংলাদেশ, আত্মবিশ্বাসী শান্ত

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT