চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুনিরা যেন আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে: শ ম রেজাউল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৩ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

১৯৭১, ১৯৭৫, ২০০৪ এর খুনিরা যেন আবারও মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম।

তিনি বলেন, ১৯৭১, ১৯৭৫ ও ২০০৪ সালের ২১ আগস্টের খুনিরা একই শ্রেণির। তাদের লক্ষ্য মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে ধ্বংস করা।  সেসব খুনি ও প্রতিক্রিয়াশিলরা যেন বাংলাদেশে ৩০ লক্ষ শহিদের স্বপ্নকে, বঙ্গবন্ধুর স্বপ্নকে, ২ লক্ষ সম্ভ্রম হারানো মা-বোনের আর্তনাতকে বিদ্রুপ করতে না পারে, সে জন্য সকলকে সতর্ক থাকতে হবে।

শুক্রবার পিরোজপুরের স্বরূপকাঠীতে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের দোয়া অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন স্বরূপকাঠী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত দোয়া অনুষ্ঠানে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে হত্যার জন্য, ৩০ লক্ষ শহিদের স্বপ্ন ধ্বংস করার জন্য, ২ লক্ষ মা-বোনের সম্ভ্রম হারানোকে বিদ্রূপ করার জন্য ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিলো। দেশী ও বিদেশী ষড়যন্ত্র জড়িত ছিলো এতে। এর লক্ষ্য ছিলো মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে সৃষ্টি হওয়া বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করা।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর ‘জয় বাংলা’ শ্লোগান হয়ে গেছে ‘বাংলাদেশ জিন্দাবাদ’, ‘বাংলাদেশ বেতার’ হয়ে গেছে রেডিও পাকিস্তানের আদলে ‘রেডিও বাংলাদেশ’ এবং মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠকদের নির্বিচারে নিযাতন করা হয়েছে, কারাগারে নিক্ষেপ করা হয়েছে, ক্যান্টনমেন্টে মুক্তিযোদ্ধা অফিসারদেরকে হত্যা করা হয়েছে। পাকিস্তান পুনরুদ্ধার কমিটির আহ্বায়ক গোলাম আযমকে পাকিস্তানের পাসপোর্টসহ বাংলাদেশে আসতে দেয়া হয়েছে। স্বাধীনতাবিরোধীদের রাজনীতিতে নিয়ে আসা হয়েছে।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে ১৯৭৯ সালের ৬ এপ্রিল ইনডেমনিটি অর্ডিন্যান্সকে আইনে পরিণত করে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের খুনিদের বিচারের পথ বন্ধ করে দিয়েছেন। খুনীদের বিচার না করে বিদেশি মিশনে প্রতিষ্ঠিত করেছেন। এরশাদ বঙ্গবন্ধুর খুনিদের রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন। খালেদা জিয়া ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে বঙ্গবন্ধুর খুনিদের পার্লামেন্টে নিয়ে এসেছেন। বাংলাদেশের তিনটি অগণতান্ত্রিক সরকারই বঙ্গবন্ধুর খুনিদের পুনর্বাসন ও সুযোগ-সুবিধা দিয়ে প্রতিষ্ঠিত করেছে। অপরদিকে বঙ্গবন্ধুর রক্তের ও আদর্শের উত্তরসূরি শেখ হাসিনা ৩০ লক্ষ শহিদের কথা মাথায় রেখে সকল দেশী-বিদেশী চাপ উপেক্ষা করে মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার করে রায় কার্যকর করেছেন।

মন্ত্রী বলেন, খুনিরা যেন আবারও মাথাচাড়া দিয়ে উঠতে না পারে তার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

 

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ফিরলেন তাসকিন

পরবর্তী

ট্রাক চাপায় মোটর সাইকেলের দুই আরোহী নিহত

পরবর্তী

ট্রাক চাপায় মোটর সাইকেলের দুই আরোহী নিহত

গুম-খুনের রাজনীতি শুরু করেছিল জিয়া: প্রধানমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬

‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’, বিস্ফোরক ইমরানের দুই ছেলে, সাক্ষাৎকারে ক্ষিপ্ত পিসিবি

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT