চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ফিরলেন তাসকিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

চোট খেলতে দেয়নি বিশ্বকাপে। পরে শ্রীলঙ্কা সিরিজে দলে থাকলেও খেলা হয়নি একটি ম্যাচও। সাদা পোশাকে দুই বছর পর তাসকিন আহমেদকে আবারও দেখা যাবে কিনা সেটা ম্যাচ শুরু হলেই বোঝা যাবে। এই পেসারকে দলে রেখেই আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চমক হচ্ছে, দলে রাখা হয়নি আরেক পেসার মোস্তাফিজুর রহমানকে।

সাকিব আল হাসানকে অধিনায়ক রেখে শুক্রবার দল ঘোষণা করে বিসিবি। তিনি ছাড়াও দলে স্পিনার হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম। শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে চারদিনের ম্যাচে এক ইনিংসে ৭ উইকেট পাওয়ার পুরস্কার পেলেন নাঈম হাসান। ডানহাতি এ স্পিনার আছেন দলে।

স্কোয়াডে তিন পেসারকে রেখেছে বাংলাদেশ। তাসকিন ছাড়াও আছেন আবু জায়েদ রাহী ও এবাদত হোসেন।

একমাত্র টেস্ট ও ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ খেলতে শুক্রবার বাংলাদেশে আসছে আফগানিস্তান। একদিন বিশ্রামের পর ১ সেপ্টেম্বর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে দুই দিনের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের মুখোমুখি হবে আফগানরা। সিরিজের একমাত্র টেস্টটি শুরু হবে ৫ সেপ্টেম্বর, বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

পরে ১৩ সেপ্টেম্বর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। পরদিন মাঠে নামবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। ১৫ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে লড়বে স্বাগতিক বাংলাদেশ।

বাংলাদেশ টেস্ট দল: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ, এবাদত হোসেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাসকিন আহমেদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সামনের দুই বিশ্বকাপের জন্য নতুন ফরম্যাট অনুমোদন করলো আইসিসি

জুলাই ১৫, ২০২৬

দীপককে দেখে দর্শক বললেন ‘উনাকে দেখে মারতে ইচ্ছে করছে’!

জুলাই ১৫, ২০২৬

আমরা কি অনুভূতিশূন্য হয়ে পড়ছি?

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ১৫, ২০২৬

মোসাদের ‘গোপন এজেন্ট’ আহমাদিনেজাদ, গৃহবন্দী আইআরজিসির হাতে

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT