চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খায়রুল কবির খোকন কারাগারে, বিএনপির নিন্দা

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
৪:৪৯ অপরাহ্ণ ০৪, মে ২০১৭
রাজনীতি
A A

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে নাশকতার মামলায় জামিন নামঞ্জুর করে বৃহস্পতিবার কারাগারে পাঠিয়েছেন আদালত।

এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিবৃতিতে তিনি বলেছেন, ‘বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলায় দেশের কারাগারগুলো ভরে ফেলা হয়েছে। আওয়ামী শাসকগোষ্ঠী এত মিথ্যা মামলা দায়ের ও এত গ্রেফতার করেও নিজেদের নিরাপদ মনে করছে না। তাই বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের বন্দী করে নিজেদের রক্তাক্ত দু:শাসন প্রলম্বিত করতে চাচ্ছে।

তিনি অভিযোগ করে বলেন, বিরোধী দলকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করার অংশ হিসেবেই বিএনপি’র যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে বর্তমান শাসকগোষ্ঠী তাদের দুর্বিনীত অপশাসনের বিরুদ্ধে বিরোধী দলগুলোর নেতৃবৃন্দের মুখ বন্ধ করতেই বানোয়াট মামলা দায়ের ও গ্রেফতারের অভিযান চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন ফখরুল।

তিনি বলেন, সরকারের পায়ের নীচের মাটি সরে গেছে, তাই এখন বিএনপিসহ বিরোধী দলগুলোকে নির্মূল করার অভিযানে সর্বশক্তি দিয়ে নেমে পড়েছে।

খায়রুল কবির খোকন এর বিরুদ্ধে দায়েরকৃত মামলায় সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তির জোর দাবি করেন মির্জা ফখরুল।

Reneta

বৃহস্পতিবার পল্টন থানায় দায়ের করা ১০ মামলায় আত্মসমর্পণ করে আইনজীবী সানাউল্লাহ মিয়ার মাধ্যমে জামিন আবেদন করেন খায়রুল কবির খোকন।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম গোলাম নবী পাঁচ মামলায় জামিন মঞ্জুর করেন এবং অপর পাঁচ মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০১৫ সালের শুরুর দিকে হরতাল-অবরোধ চলাকালে পল্টন থানায় মামলাগুলো দায়ের করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খায়রুল কবির খোকনবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

পুতিনের সঙ্গে জেলেনস্কি বার্তা বিনিময়ে সেতুবন্ধন ছিলেন আব্রামোভিচ

জুন ৮, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

জুন ৮, ২০২৬

ইরানে ইসরায়েলের পাল্টা হামলা, তেহরানসহ একাধিক শহরে বিস্ফোরণ

জুন ৮, ২০২৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুন ৮, ২০২৬

রাতে ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT