চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাশোগি হত্যা: বাইডেন ও সৌদি বাদশার ফোনালাপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪১ পূর্বাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফোনে সৌদি আরবের বাদশা সালমানের সঙ্গে কথা বলেছেন।  যুক্তরাষ্ট্রের পুরনো এই মিত্রের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের নতুন পদক্ষেপ হিসেবেই এই ফোনালাপ করেছেন তিনি।

হোয়াইট হাউজ জানিয়েছে, ফোনালাপে তিনি বৈশ্বিক মানবাধিকার ও আইনের শাসনের গুরুত্বের বিষয়টি আবারও নিশ্চিত করেছেন।

তুরস্কে সৌদি কনস্যুলেটের ভেতর সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনায় মার্কিন গোয়েন্দা তদন্ত রিপোর্ট দেখেই এই ফোনালাপ করেন বাইডেন।  ওই রিপোর্টে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান অভিযুক্ত হতে পারেন বলে জানা গেছে।

হোয়াইট হাউজের পাঠানো বিবৃতিতে খাশোগির নামের উল্লেখ দেখা যায়নি।  সেখানে মার্কিন প্রেসিডেন্ট সৌদি-আমেরিকান অ্যাক্টিভিস্ট মিস. লওজেইন আল-হাথলওলের মুক্তির কথা উল্লেখ করেছেন।

তিনি তিন বছর আটক থাকার পরে এই মাসেই ছাড়া পেয়েছেন। তবে ভ্রমণ নিষেধাজ্ঞা ও গণমাধ্যমে কথা না বলার শর্তে। ফোনে বাইডেন বৈশ্বিক মানবাধিকার ও আইনের শাসনের গুরুত্বের বিষয়টি আবারও নিশ্চিত করেছেন।

পাশাপাশি দুই নেতা মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যকার দীর্ঘকালীন অংশীদারিত্ব নিয়ে এবং ইরানপন্থী গোষ্ঠীগুলিও সৌদি আরবকে দেওয়া হুমকি নিয়ে কথা বলেছেন।

Reneta

বাইডেন বাদশাকে বলেন, তিনি দ্বিপাক্ষিক সম্পর্ককে যতটা সম্ভব শক্ত ও স্বচ্ছ করার চেষ্টা করবেন।

দুই নেতা সম্পর্কের ঐতিহাসিক প্রকৃতি নিশ্চিত করেছেন এবং পারস্পারিক উদ্বেগ ও আগ্রহের বিষয়গুলোতে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন।

যুক্তরাষ্ট্র প্রবাসী সৌদি আরবের অনুসন্ধানী সাংবাদিক জামাল খাশোগি সৌদি রাজপরিবারের অভ্যন্তরীণ বিষয়ে একজন কড়া সমালোচক ছিলেন। ২০১৮ সালের ২৮ শে অক্টোবর ইস্তাম্বুলে সৌদি আরবের কনসুলেটে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ করা হয়। তুরস্কের অভিযোগ, এই অভিযানে রিয়াদ থেকে প্রেরিত ১৫ জন এজেন্ট জড়িত। তবে সৌদি সরকার তা অস্বীকার করে শুরু থেকে।

প্রথমদিকে সৌদি সরকার অস্বীকার করলেও, পরে সৌদির পক্ষ থেকে কনস্যুলেটের ভেতরে ধস্তাধস্তির সময়ে খাশোগি নিহত হয়েছেন বলে স্বীকার করা হয়।

২০১৯ সালের সেপ্টেম্বরে হত্যার দায় নিজের কাঁধে তুলে নিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন: যেহেতু আমার শাসনামলে এ ঘটনা ঘটেছে, তাই হত্যাকাণ্ডের দায় আমার। তবে এ হত্যাকাণ্ড তার অজান্তেই যে ঘটেছে সে কথাও উল্লেখ করেন যুবরাজ সালমান।

এই হত্যার দায়ে পরে পাঁচজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে কারাদণ্ড দেয় সৌদি আরবের একটি আদালত।

তাছাড়া আজকেই সিরিয়ায় মার্কিন সেনাবাহিনী ইরান-সমর্থিত মিলিশিয়াদের লক্ষ্য করে একটি বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে পেন্টাগন।

জো বাইডের ইরাকে মার্কিন ও জোটের কর্মীদের বিরুদ্ধে সাম্প্রতিক হামলার জবাবে এই পদক্ষেপের অনুমোদন দিয়েছেন বলে জানা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খাশোগিখাশোগি হত্যাজো বাইডেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT