চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাশোগি হত্যার বিচার দেশেই করবে সৌদি আরব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩০ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০১৮
আন্তর্জাতিক
A A

সাংবাদিক জামাল খাশোগি হত্যায় জড়িতদের বিচার সৌদি আরবে করা হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদেল আল-জুবাইর।

এর আগে খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন ১৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য হস্তান্তরের আহ্বান জানায় তুরস্ক।

এমন আহ্বানের একদিন পরই বাহরাইনে পররাষ্ট্রমন্ত্রী আবদেল এ কথা বলেন।

পশ্চিমা গণমাধ্যমে খাশোগি হত্যার খবর প্রচারকে তিনি ‘‘মৃগীরোগ” বলে অভিযুক্ত করেন বলে বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে।

তিন সপ্তাহ আগে তুরস্কে অবস্থিত সৌদি কনস্যুলেটে খুন করা হয় জামাল খাশোগিকে। এই হত্যাকাণ্ডের পেছনে সৌদি রাজপরিবার জড়িত বলে বিভিন্ন পক্ষ থেকে বরা হচ্ছে।

তবে সৌদি রাজপরিবার এই অভিযোগ অস্বীকার করে একে দুর্বত্তদের কাজ বলে আসছে।

Reneta

সৌদি আর ব প্রথমদিকে খাশোগির পরিণতির বিষয়ে অস্বীকার করে আসলেও তাদের সরকারি কৌশুলী এখন একে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড বলে স্বীকার করেছেন।

সন্দেহভাজন ১৮ জনকে হস্তান্তরের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী আবদেল বলেন, তারা প্রত্যেকেই সৌদির নাগরিক। তাদেরকে সৌদিতে আটক করা হয়েছে, তদন্ত চলছে সৌদিতে এবং তাদের বিচারও হবে সৌদিতে।

ইতোমধ্যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, খাশোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি সরকারের দেয়া বিবৃতিতে তিনি ‘সন্তুষ্ট নন’।

একদিকে তিনি দেশটির ওপর নানারকম অবরোধ আরোপের সম্ভাবনার কথা বলছেন, অন্যদিকে দুই দেশের মধ্যকার সম্পর্কের গুরুত্বের ওপর জোরও দিচ্ছেন।

তিনি খাশোগির বাগদত্তা হাতিস চেনগিজকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানান। তবে হোয়াইট হাউজে যাওয়ার নিমন্ত্রণ ফিরিয়ে দেন হাতিস চেনগিজ। 

কারণ হিসেবে তিনি অভিযোগ করেছেন, ট্রাম্প এই হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে যথেষ্ট আন্তরিক নন।

তুর্কি গণমাধ্যম হাবেরতুর্ক টিভি’কে দেয়া সাক্ষাৎকারে হাতিস বলেন, তার মতে যুক্তরাষ্ট্র সফরের এই আমন্ত্রণ আমেরিকান জনমতকে প্রভাবিত করার উদ্দেশ্যে জানানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট হত্যার বিষয়টি নিয়ে স্পষ্ট কোনো অবস্থান এখনো দেখাননি। বরং তার আচরণে মনে হচ্ছে, দু’কূল রক্ষার চেষ্টা করছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খাশোগিখাশোগি হত্যাকাণ্ডসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠে লুটিয়ে পড়ে মৃত্যু নাইজেরিয়ান স্ট্রাইকারের

এপ্রিল ২৫, ২০২৬

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও মারা গেছেন

এপ্রিল ২৫, ২০২৬

বিশ্বকাপে মানবাধিকার লঙ্ঘনের শঙ্কা, অ্যামনেস্টির ভ্রমণ সতর্কবার্তা

এপ্রিল ২৫, ২০২৬

পর্তুগালের আজ ৫২ তম স্বাধীনতা ও গণতন্ত্র দিবস

এপ্রিল ২৫, ২০২৬

পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, কূটনৈতিক তৎপরতা শুরু

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT