চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘খাশোগি হত্যার নির্দেশ আসে সৌদির সর্বোচ্চ পর্যায় থেকে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৩ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A
জামাল খাশোগি-সৌদি আরব-এরদোগান-তুরস্ক

সাংবাদিক জামাল খাশোগি হত্যার জন্য প্রথমবারের মতো সৌদি সরকারকে সরাসরি দায়ী করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

ওয়াশিংটন পোস্টে নিজের লেখা কলামে তিনি বলেন, ‘আমরা জানি যে খাশোগি হত্যার নির্দেশ সৌদি সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেই এসেছিল।’

তবে সৌদি আরবের সঙ্গে তুরস্কের ‘বন্ধুত্বের বন্ধনের’ ওপর জোর দিয়ে এরদোগান বলেছেন, তার বিশ্বাস হয় না বাদশাহ সালমান এ ঘটনায় জড়িত।

Banglabid

এরদোগান বলেন, ‘আমরা জানি দোষী ব্যক্তিরা সৌদি আরবে আটক ১৮ সন্দেহভাজনের মধ্যেই অন্তর্ভুক্ত। আমরা এটাও জানি, এরা তুরস্কে এসেছিল শুধু তাদেরকে দেয়া নির্দেশ অনুসরণ করতে: খাশোগিকে খুন করে দেশে ফেরত যাওয়া। সর্বশেষ আমরা জানতে পেরেছি, সৌদি সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেই এই হত্যাকাণ্ডের নির্দেশ এসেছিল।’

একদল নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা ছাড়াও আরও অনেকে হত্যাকাণ্ডে জড়িত ছিল দাবি করে খাশোগি হত্যার ঘটনায় পর্দার আড়ালে থাকা মূল পরিকল্পনাকারীদের পরিচয় দিনের আলোয় আনার দাবি জানান তিনি।জামাল খাশোগি-সৌদি আরব-এরদোগান-তুরস্ক

‘আর কারও সাহস যেন না হয় কোনো ন্যাটো মিত্রদেশের মাটিতে এমন কোনো কাণ্ড ঘটানোর। যে এই সতর্কবার্তা অগ্রাহ্য করবে, তাকেই কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে,’ বলেন এরদোগান।

Reneta

গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সৌদি কনস্যুলেটে ব্যক্তিগত কাজে গেলে সেখানেই নিহত হন আন্তর্জাতিক পরিচিতি সম্পন্ন জামাল খাশোগি। সর্বশেষ তিনি ওয়াশিংটন পোস্টের সাংবাদিক ছিলেন।

খাশোগি যেখানে লিখতেন, সেই কলামের জায়গায়ই শুক্রবার কলামটি লিখেন তুরস্কের প্রেসিডেন্ট।

তুর্কি তদন্তকারীদের বিশ্বাস, স্বেচ্ছা নির্বাসনে থাকা এই সাংবাদিক তুরস্কের নাগরিক হাতিস চেনগিজকে বিয়ে করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে কনস্যুলেটের ভেতর ঢোকার সাথে সাথেই তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল।জামাল খাশোগি-সৌদি আরব-এরদোগান-তুরস্ক

খাশোগির মরদেহ এখনো পাওয়া যায়নি। তবে তার দেহ টুকরো টুকরো করে ফেলা হয়েছে বলে আগে থেকেই দাবি করে আসছে তুরস্ক।

এমনকি সম্প্রতি তুরস্কের দৈনিক পত্রিকা ‘হারিয়েত’কে দেয়া এক সাক্ষাতকারে এরদোগানের উপদেষ্টা ইয়াসিন আকতে দাবি করেন, তার বিশ্বাস মৃতদেহটি টুকরো টুকরো করে এসিডে গলিয়ে ফেলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামাল খাশোগিজামাল খাশোগি হত্যাকাণ্ডতুরস্করিসেপ তাইয়েপ এরদোগানসাংবাদিক নিখোঁজসাংবাদিক নিহতসেমি লিডসৌদি আরবসৌদি সাংবাদিক নিখোঁজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘বিপ্লব ও সংহতি দিবসে’ বিএনপির কর্মসূচি

পরবর্তী

ফিফা প্রেসিডেন্টের কেলেঙ্কারিতে ইউরোপের ফুটবলে ঝড়

পরবর্তী

ফিফা প্রেসিডেন্টের কেলেঙ্কারিতে ইউরোপের ফুটবলে ঝড়

নির্বাচন কমিশন-নির্বাচনের প্রস্তুতি

তফসিলের পর অাইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬

‘তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো’

আগস্ট ২১, ২০২৬
ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT