চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়া ভালো আছেন: স্বাস্থ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৯ অপরাহ্ন ১৬, এপ্রিল ২০১৮
রাজনীতি
A A
নাসিম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় কোন অবহেলা হচ্ছে না। তাকে অত্যন্ত গুরুত্ব ও মর্যাদার সাথে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি ভালো আছেন। সোমবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রাণালয়ের সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া একজন সাবেক প্রধানমন্ত্রী, একজন রাজনীতিবিদ ও বয়স্ক নারী। তার চিকিৎসার ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন আছি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি নিয়মিত ওষুধ খাচ্ছেন এবং তিনি ভালো আছেন।

কারাবন্দি খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দলটির নেতাদের মিথ্যাচার না করার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়া একজন রাজনৈতিক নেতা, একটি দলের চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, তার প্রতি সবসময়ই আমাদের সদয় দৃষ্টিভঙ্গি আছে। বিএনপিকে বলব, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে অহেতুক মিথ্যাচার করবেন না।

কারাবন্দি থাকা অবস্থায় কাউকে জেল কোডের বাইরে চিকিৎসা দেয়া যায় না উল্লেখ করে নাসিম বলেন, বেগম জিয়ার সর্বোত্তম চিকিৎসাসেবা করা হচ্ছে ও করা হবে। তার যেকোনো অসুবিধা দেখা হবে। তবে জেল কোডের বাইরে গিয়ে চিকিৎসা করা সম্ভব নয়। আমরা আশ্বস্ত করতে চাই, বেগম জিয়ার চিকিৎসা নিয়ে কোনো অবহেলা করা হচ্ছে না। করার প্রশ্নই ওঠে না।

মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি অহেতুক সব বিষয় নিয়ে রাজনীতি করে। বেগম জিয়া নিজেই চিকিৎসার জন্য ধন্যবাদ দিয়েছেন, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এসেছেন। চিকিৎসা নিয়েছেন, ওষুধ খাচ্ছেন। তিনি ভালো আছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়া
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঈদুল আজহা ও হজের সম্ভাব্য সময় ঘোষণা

এপ্রিল ১৯, ২০২৬

দারুণ জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রোনালদোর আল নাসের

এপ্রিল ১৯, ২০২৬

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি চলবে হাইকোর্ট

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বাস ভাড়া বৃদ্ধিতে ১৫ পয়সার প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির

এপ্রিল ১৯, ২০২৬

মাইলফলকের সামনে দাঁড়িয়ে লিটন

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT