চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার মুক্তি চেয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর কাছে আবেদন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৪ অপরাহ্ণ ১০, মার্চ ২০২০
- সেমি লিড, আদালত
A A

দেশে করোনা ভাইরাসে আক্রান্তের প্রেক্ষাপটে এবং মুজিববর্ষ উপলক্ষে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী বরাবর মঙ্গলবার ডাকযোগে আবেদনটি পাঠান এই আইনজীবী।

এই আবেদনে ইউনুছ আলী আকন্দ লিখেছেন: মুজিববর্ষ পালন উপলক্ষে খালেদা জিয়ার দণ্ড মওকুফ করে মানবিক কারণে তাকে জেল থেকে মুক্তির আরজি জানাচ্ছি। কারণ বাংলাদেশসহ সমগ্র বিশ্বের মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত। এমন প্রেক্ষাপটে বিভিন্ন দেশে বন্দিদের মুক্ত করে দেওয়া হচ্ছে। এই অবস্থায় খালেদা জিয়াসহ সকল অসুস্থ্য, বৃদ্ধা জ্যেষ্ঠ মহিলা নাগরিকদের দণ্ড মওকুফের জন্য জনস্বার্থে আর্জি জানাচ্ছি।

খালেদার মুক্তির আবেদনে আরো বলা হয়েছে: আজ যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন তাহলে স্বাধীনতা যুদ্ধের একজন সাহসী বীর উত্তম খেতাবধারীর স্ত্রীকে এভাবে জেলে রেখে শতবর্ষ পালন করতেন না।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে করা এই আবেদন বলা হয়: খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে একইসঙ্গে আন্দোলন করেছেন। সে আন্দোলনের ফলে দেশে গণতন্ত্র ফিরে আসে। এই দুই নেত্রীর মধ্যে একজন কারাগারে। এটা বেমানান। তাছাড়া বাংলাদেশসহ সারাবিশ্বে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এমতাবস্থায় একজন সাবেক প্রধানমন্ত্রী ও অসুস্থ ব্যক্তির মুক্তির জন্যই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসবেগম খালেদা জিয়ামুজিববর্ষ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জয় বাংলা

পরবর্তী

ম্যানসিটি ম্যাচের আগে রিয়ালের জোড়া ধাক্কা

পরবর্তী

ম্যানসিটি ম্যাচের আগে রিয়ালের জোড়া ধাক্কা

ভিন্নমাত্রায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উদ্বোধন

সর্বশেষ

ইরানে খেলতে যাওয়ায় মেলেনি ভিসা, ট্রাম্পের সাহায্য চাইলেন স্পেনের বিশ্বকাপজয়ী

জুলাই ১৮, ২০২৬

সহজ প্রতিপক্ষ? আমরা তো বেছে নেইনি: মার্টিনেজ

জুলাই ১৮, ২০২৬

ফাইনালই মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ? যা বললেন স্কালোনি

জুলাই ১৮, ২০২৬

আমার কাছে মেসিই সর্বকালের সেরা: স্পেন অধিনায়ক রদ্রি

জুলাই ১৮, ২০২৬

‘আর্জেন্টিনা এমন কৌশল ব্যবহার করে, যা ফুটবলে চলতে দেয়া উচিত নয়’

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT