চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার মুক্তি এবং শেখ হাসিনার পতন একসঙ্গে হবে: রিজভী

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
১:০৮ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০১৮
রাজনীতি
A A

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে এখনই মুক্তি দিতে হবে। আর নয়তো খালেদা জিয়ার মুক্তি এবং শেখ হাসিনার পতন একসাথে হবে বলে হুঁশিয়ারী দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে রিজভী বলেন, সামনে নির্বাচন বাতিল করার চক্রান্ত করছে শেখ হাসিনা। তাই সংসদে তার জোট আর এমপিদের দিয়ে এধরনের বক্তব্য দেয়ানো হচ্ছে। তারা জনগণের ভোট চায় না। ক্ষমতার মোহ ছাড়তে পারছে না। কিন্তু তা হতে দিবে না জনগণ। আর বেশি সময় নেই। সরকারের পতন ঘটাবে জনগণ।

“কিভাবে বিনা ভোটে আবারও ক্ষমতায় আসা যায় সেই পরিকল্পনা থেকেই খালেদা জিয়াকে বন্দি রাখা হয়েছে” অভিযোগ রিজভীর।

তিনি বলেন, এই মুহূর্তে সর্বপ্রথম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। আর নয়তো খালেদা জিয়ার মুক্তি এবং শেখ হাসিনার পতন একসাথে হবে।

সুফিয়া কামাল হল শাখা ছাত্রলীগ সভাপতির বহিস্কারাদেশ তুলে নেয়ার কড়া সমালোচনা করে রিজভী বলেন, এমন একটি ভয়াবহ ঘটনার দুদিনের মাথায় তার বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে! এটি জাতিকে ভাবিয়ে তুলেছে। শিক্ষার্থীদের দাবির মুখে রাগে-ক্ষোভে কোটা বাতিল করে দিলেও ভেতরে ভেতরে কোমলমতি ছাত্রছাত্রীদের আওয়ামী লীগ সরকার কূটচালে ফেলে দিচ্ছে। এ কূটচালে যে কতো প্রাণ বিনাশী ঘটনা ঘটাতে পারে তা হয়তো কেউ জানবেও না।

তিনি বলেন, এশাকে ফুলের মালা দিয়ে ফিরিয়ে আনা  প্রমাণ করে, নৃশংস ঘটনা আওয়ামী লীগ, ছাত্রলীগ ঘটিয়েছে। এমনকি ভিসি ভবনে তারাই নৃশংস হামলা চালিয়েছে।

Reneta

“কোটা আন্দোলনে ছাত্রছাত্রীদের প্রাথমিক একটি বিজয় হয়েছে বটে। কিন্তু এরপর কি চাল-চালানো হবে এটি নিয়ে সবাই আতংকিত” উল্লেখ করেন রিজভী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে নতুন বার্তা ইরানের

জুলাই ১২, ২০২৬

দুর্যোগে গাফিলতির সুযোগ নেই, মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ

জুলাই ১২, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানকে সংযত হওয়ার আহ্বান পাকিস্তানের

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

১৩ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা, যা বললেন শিক্ষামন্ত্রী

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT