চলমান শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়ার মুক্তি সম্ভব হবে না। প্রয়োজনে আন্দোলনের ধরন পরিবর্তন করে কার্যকর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
বুধবার এক সংবাদ সম্মেলনে ব্যারিস্টার মওদুদ আহমদ এসব কথা বলেন।
গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ২০দলীয় জোটের মিটিং-এ এলডিপি ছাড়া বিএনপি জামাত সহ বাকি সব দলের প্রতিনিধি মিটিংয়ে উপস্থিত ছিলেন। আসন্ন চার সিটি কর্পোরেশন নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তি নিয়ে দলটির নেতৃত্বাধীন জোট এক জরুরি বৈঠক করে।








