জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আদালতে হাজির হয়ে যুক্তিতর্ক শুনেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বুধবার বকশি বাজারের বিশেষ আদালতের এজলাসের একটি চেয়ারে বসে তিনি যুক্তিতর্ক শোনেন।
তবে তার পক্ষে যুক্তিতর্ক আগের দিন শেষ হওয়ায় ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদের পক্ষে যুক্তিতর্ক শোনেন খালেদা জিয়া।
বৃহস্পতিবারও এই মামলার শুনানি রয়েছে। ওই দিন তার মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মামলার মুলতবি চেয়েছিলেন খালেদা জিয়া। আদালত মামলার মুলতবির আবেদন মঞ্জুর না করে বেগম খালেদা জিয়াকে হাজিরা থেকে অব্যাহতি দেন।
তবে তার আইনজীবীরা জানিয়েছেন, মামলা মুলতবি না করায় বৃহস্পতিবারও আদালতে আসার কথা রয়েছে খালেদা জিয়ার।








