রাজনীতি

খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন করে বিএনপি জাতিকে বিভ্রান্ত করে আসছিল

ওবায়দুল কাদের speaking at a formal event in a suit and tie. Channel i News - চ্যানেল আই নিউজ

ওবায়দুল কাদের, বাংলাদেশ সরকারের একজন গুরুত্বপূর্ণ নেতা, একটি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাতির পিতার হত্যা দিবসে বেগম খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন করে বিএনপি জাতিকে বিভ্রান্ত করে আসছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।

বিএনপির রাজনীতি যে কতটা প্রতিহিংসাপরায়ণ ও বিদ্বেষপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জাতির পিতার হত্যা দিবসে কেক কেটে জন্মদিন উৎসব পালন করার পরামর্শ বেগম জিয়াকে আপনাদের দলের কে বা কারা দিয়েছেন, কারাই বা উপদেষ্টা সে প্রশ্নের জবাব এখনো পায়নি মির্জা ফখরুল সাহেব।

তিনি আরো জানান বেগম জিয়াকে বিএনপি আন্দোলন করে মুক্ত করতে পারেনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারা মানবিকতার কথা বলেন, কিন্তু ১৫ আগষ্টে ভুয়া জন্মদিন পালন করে নারী ও শিশু হত্যাকে বিদ্রুপ করা কোন মানবিকতা, জাতি আজ সেটা জানতে চায়?

১৫ আগস্ট হত্যাকাণ্ড মানব সভ্যতার ইতিহাসের সবচেয়ে নৃশংস ঘটনা জানিয়ে ওবায়দুল কাদের মির্জা ফখরুলের কাছে জানতে চেয়ে বলেন জাতির পিতার সেই হত্যা দিবসে কেক কেটে জন্মদিনের উৎসব পালন করা কতটা নিষ্ঠুর এবং অমানবিক হতে পারে, সেই প্রশ্নের জবাব এখনো পাইনি?

বিষয়:ওবায়দুল কাদের খালেদা জিয়া ভুয়া জন্মদিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…